ঢাকা ০৯:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত মাদারগঞ্জে ছাগল-ভেড়ার পিপিআর রোগ নির্মূলে টিকাদান কর্মসূচি শুরু প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী প্রতিটি মানুষের বার্ধক্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ হওয়া আবশ্যক : রাষ্ট্রপতি দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-তুরস্কের মধ্যে বিমান চলাচল ও পর্যটন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান পর্যটন মন্ত্রীর মাদারগঞ্জে ২২ জনকে প্রায় ৯ লাখ টাকার ঋণ সহায়তা প্রদান কমরেড মনজুরুল খানের ৮১তম জন্মদিনে বিনামূল্যে চক্ষুচিকিৎসা সেবা নকলায় ভারতীয় ৩৭ বোতল এস্কাফ সিরাপসহ তরুণী আটক মাদারগঞ্জে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত

জামালপুরে যুবলীগের সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধন

জামালপুরে যুবলীগের সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম শুরু হয়। ছবি: বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা
নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

জামালপুরে যুবলীগের উদ্যোগে প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয় এই কার্যক্রম।

২০ সেপ্টেম্বর সকালে শহরের বকুলতলায় জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ এ কার্যক্রমের উদ্বোধন করেন।

জামালপুর জেলা যুবলীগের সভাপতি রাজন সাহা রাজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারহান আহমেদের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি ফারুক আহাম্মেদ চৌধুরী, সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নাঈম রহমান প্রমুখ।

বক্তারা যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিলের নির্দেশে প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের মতো এমন একটি সুন্দর কাজের উদ্যোগ গ্রহণ করায় যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে ধন্যবাদ জানান। একই সাথে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের স্বার্থে দলের স্বার্থে নৌকা প্রতীককে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান বক্তারা।

দলীয় সূত্র জানায়, জামালপুর সদর উপজেলাসহ জেলার ৭টি উপজেলায় ২৫ নভেম্বরের মধ্যে প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম শেষ হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা যুবলীগ, উপজেলা যুবলীগ, শহর যুবলীগ ও ইউনিট যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

মাদারগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত

জামালপুরে যুবলীগের সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধন

আপডেট সময় ০১:৩২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩