ঢাকা ০১:৩০ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু ১২ সেপ্টেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন : তথ্যমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধে মাদারগঞ্জে ছাত্রদলের সচেতনতামূলক কর্মসূচি জামালপুরে প্রয়াত বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস পালিত ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু বিয়ের প্রলোভনে ধর্ষণের দায়ে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন জালে জড়ানো জেলে জীবন, হয়ত মাছে-নয়ত ঋণে কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী বকশীগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু

শেরপুরে এক রাতেই চারটি কবরের কঙ্কাল চুরি

কয়েকজন যুবক কবরস্থান পরিষ্কার করতে গিয়ে দেখে চারটি কবর থেকে কঙ্কাল উধাও হয়ে গেছে। ছবি: বাংলারচিঠিডটকম

সুজন সেন
নিজস্ব প্রতিবেদক, শেরপুর, বাংলারচিঠিডটকম

শেরপুরে কবরস্থান থেকে এক রাতেই চারটি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। ১৭ সেপ্টেম্বর সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের মির্জাপুর গ্রামের বাসিন্দা নুরুল আমিনসহ আরও কয়েকজন যুবক কবরস্থান পরিষ্কার করতে গিয়ে দেখে চারটি কবর থেকে কঙ্কাল উধাও হয়ে গেছে। এনিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের ধারণা, গত কয়েকদিন আগে রাতের আঁধারে অজ্ঞাত নরকঙ্কাল চোর চক্র কবর খুঁড়ে ওইসব কঙ্কাল চুরি করে নিয়ে গেছে।

মির্জাপুর গ্রামের বয়োজ্যেষ্ঠ ব্যক্তি মোহাম্মদ আমজাদ হোসেন বলেন, চুরি হওয়া চারটি কঙ্কালের মধ্যে একটি তার মেয়ের ঘরের নাতি, অপর তিনজন যথাক্রমে তার ফুফাতো ভাই মৃত আব্দুল লতিফ এবং দুই চাচা সুলতান ও শহীদুর।

ওই গ্রামের বাসিন্দা মৃত শহিদুরের ছেলে নুরুল আমিন বলেন, আমাদের কবরস্থানটি ঝোপঝাড়ে পরিপূর্ণ হওয়ায় এটি পরিষ্কার করতে এসে দেখি আমার বাবার কবর থেকে কঙ্কাল চুরি হয়ে গেছে। এর পাশে আরো তিনটি কবর থেকে কঙ্কালগুলো চুরি হয়েছে।

স্থানীয় বাসিন্দা সবুজ জানান, বিষয়টি অত্যন্ত দুঃখজনক, একজন মানুষ মরার পরেও তার সাথে এমন আচরণ করা হলো। এখানে আমাদের গ্রামের সকল মুরুব্বীদের কবর আছে, এর আগে কখনো এমনটি ঘটেনি। আমরা অভিযুক্তদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

এ ব্যাপারে ৩ নং বাজিতখিলা ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাসান খুররুম বলেন, বিষয়টি দুঃখজনক, আমি প্রশাসনকে বিষয়টি অবগত করে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করবো।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল বলেন, এ বিষয়ে কেউ কোন অভিযোগ করেনি। ঘটনাটি লোকমাধ্যমে জানতে পেরেছি। এ ঘটনার খোঁজ খবর নিতে বিট অফিসারকে পাঠানো হচ্ছে। রিপোর্ট পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আপলোডকারীর তথ্য

সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু ১২ সেপ্টেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

শেরপুরে এক রাতেই চারটি কবরের কঙ্কাল চুরি

আপডেট সময় ১১:৪২:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩