ঢাকা ১২:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোনো শিশু স্কুলের বাইরে থাকবে না, প্রতিটি শিশুই শিখবে : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী র‌্যাবের অভিযান : দেওয়ানগঞ্জে ৪০ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয় যেন ১১৯ বছরের আলোকবর্তিকা গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভিক্ষার চালেই চলে বৃদ্ধ দম্পতির সংসার, সড়কের পাশে ঝুপড়িতে মানবেতর জীবন বকশীগঞ্জে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা জামালপুরে ১০০ এতিম শিক্ষার্থী পেল দোস্ত এইডের শিক্ষাবৃত্তি সরকার কারিগরি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে : ওয়ারেছ আলী মামুন

র‌্যাবের অভিযান : বকশীগঞ্জে ২৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩

বকশীগঞ্জে র‌্যাবের অভিযানে জব্দ হওয়া ২৪ কেজি গাঁজা। ছবি: বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু
বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জে বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ২৪ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪ জামালপুর ক্যাম্পের একটি আভিযানিক দল। ৩০ এপ্রিল দুপুরে এ অভিযান চালায় র‌্যাব।

র‌্যাব সূত্রে জানা যায়, র‌্যাবের জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. আব্দুর রাজ্জাকের নেতৃত্বে র‌্যাবের একটি আভিযানিক দল জামালপুরের বকশীগঞ্জ উপজেলার হাসপাতাল রোডে মাবিয়া সার্ভিসিং সেন্টার গ্যারেজের সামনে তল্লাশি চালায়। সেখানে একটি টাটা পিকআপ ও স্কট হিসাবে ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মাদক কারবারিরা হলেন কুড়িগ্রাম সদর উপজেলার চৌকিদার পাড়ার মৃত ফরিদ উদ্দিনের ছেলে গাড়িচালক মোঃ ইউনুছ আলী (৩২) ও খালিসা কালোয়া গ্রামের আব্দুল মালেক ওরফে আব্দুল খালেকের ছেলে গাড়িচালক মো. আনোয়ারুল ইসলাম (২৬) এবং লালমনিরহাট সদর উপজেলার রুদ্ররাম গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে আব্দুর রাজ্জাক ওরফে জাহিদ (৩২)।

এ সময় র‌্যাব স্থানীয় উৎসুক জনতার সামনেই টাটা পিকআপে অত্যাধুনিক উপায়ে পিকআপের বডির বাম পাশে ৪টি বক্স তৈরি করে সেই বক্সের মধ্যে সেটিং করা অবস্থায় ২৫ কেজি ৫৫০ গ্রাম গাঁজা, সীমসহ ২টি মোবাইল সেট, নগদ ৪ হাজার ৯৯১ টাকা জব্দ করা হয়। জব্দ হওয়া গাঁজার আনুমানিক মূল্য ৭ লাখ ৬৬ হাজার ৫০০ টাকা।

গ্রেপ্তার তিন মাদক কারবারির বিরুদ্ধে ১ মে জামালপুরের বকশীগঞ্জ থানায় মামলা দায়ের করে পুলিশে সোপর্দ করেছে র‌্যাব।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

র‌্যাবের অভিযান : বকশীগঞ্জে ২৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩

আপডেট সময় ০৮:২৩:০৩ অপরাহ্ন, বুধবার, ১ মে ২০২৪