ঢাকা ০৭:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে এসএসসি পরীক্ষার্থী কিশোরীকে অপহরণ, গ্রেপ্তার ৬ সরকারি শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু করবে সরকার : প্রধানমন্ত্রী মাদকাসক্ত যুবকের এক বছরের বিনাশ্রম কারাদণ্ড শেরপুরে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শেরপুরে দুধ দিয়ে গোসল করে ব্রাজিলে যোগ দিলেন আর্জেন্টিনা সমর্থক বকশীগঞ্জ সীমান্তে একজনকে পুশ ইনের চেষ্টাকে কেন্দ্র করে উত্তেজনা জামালপুরে এফএনবি’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত জামালপুরে প্রতিবন্ধী ব্যক্তিদের সুরক্ষা ও উন্নয়ন ফোরাম গঠিত : সভাপতি জাহাঙ্গীর, সম্পাদক সেলিম কিশোর গ্যাংয়ের হামলা, শেরপুরে কলেজ ছাত্রের মৃত্যু নাট্যসাধনায় অনন্য: নাট্যকার ও নির্দেশক বীরমুক্তিযোদ্ধা আসাদুল্লাহ ফারাজী

সরিষাবাড়ীতে টাকা আত্মসাতের অভিযোগে চেয়ারম্যানসহ ৭ জনের বিরুদ্ধে দুদকের মামলা

বোরহান উদ্দিন বাদল

মমিনুল ইসলাম কিসমত
সরিষাবাড়ী প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

সরকারি প্রকল্পের কাজ না করে ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে জামালপুরের সরিষাবাড়ীতে ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন বাদল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবীরসহ ৭ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক।

হুমায়ুন কবীর

১ মে বিকালে দুদকের জমালপুর সমম্বিত কার্যালয়ের উপপরিচালক মলয় কুমার সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার আসামিরা হলেন- উপজেলার ৬ নং ভাটারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বোরহান উদ্দিন বাদল (৬০), একই ইউনিয়নের ইউপি সদস্য ময়না মিয়া, রবিউল ইসলাম ও আতিকুর রহমান দুলাল, নারী ইউপি সদস্য জাহানারা বেগম, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান এবং সরিষাবাড়ী উপজেলার সাবেক প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবীর।

মামলায় তাদের বিরুদ্ধে উপজেলার ভাটারা ইউনিয়নে ১৫টি প্রকল্পের কোন কাজ না করে শ্রমিকদের পারিশ্রমিক ভুয়া পরিশোধ দেখিয়ে পরস্পর যোগসাজশে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, প্রতারণা, জালিয়াতি ও অসদাচরণের মাধ্যমে সরকারি ৬৫ লাখ ৮২ হাজার ২৩ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। যা ১৯৪৭ এর ৫ (২) ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২০-২০২১ অর্থ বছরে উপজেলার ভাটারা ইউনিয়নে সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি (ইজিপিপি) ও গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিটা) ১৫টি প্রকল্প বাস্তবায়নের জন্য সরকার ৬৫ লাখ ৮২ হাজার ২৩ টাকা বরাদ্দ দেয়। ১৫টি প্রকল্পের বরাদ্দের অর্থ দ্বারা কোন কাজ না করে নির্ধারিত শ্রমিকদের পারিশ্রমিক ভুয়া পরিশোধ দেখিয়ে পরস্পর যোগসাজশে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, প্রতারণা, জালিয়াতি ও অসদাচরণের মাধ্যমে সরকারি ৬৫ লাখ ৮২ হাজার ২৩ টাকা আত্মসাৎ করে। তদন্তে তাদের বিরুদ্ধে টাকা আত্মসাতের বিষয়টি প্রমাণিত হওয়ায় ২৮ এপ্রিল দুদকের জামালপুর সমম্বিত কার্যালয়ের উপসহকারী পরিচালক জিহাদুল ইসলাম বাদী হয়ে জামালপুর সিনিয়র স্পেশাল জজ আদালতে মামলা দায়ের করেন।

এ ব্যাপারে দুদক জমালপুর সমম্বিত কার্যালয়ের উপপরিচালক মলয় কুমার সাহা বাংলারচিঠিডটকমকে বলেন, দুদকের তদন্তে সরকারি প্রকল্পের কাজ না করে টাকা আত্মসাতের বিষয়টি প্রমাণিত হওয়ায় চেয়ারম্যান বাদলসহ ৭ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদারগঞ্জে এসএসসি পরীক্ষার্থী কিশোরীকে অপহরণ, গ্রেপ্তার ৬

সরিষাবাড়ীতে টাকা আত্মসাতের অভিযোগে চেয়ারম্যানসহ ৭ জনের বিরুদ্ধে দুদকের মামলা

আপডেট সময় ১০:৫২:০৩ অপরাহ্ন, বুধবার, ১ মে ২০২৪