ঢাকা ০৬:৫২ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদা রহমানের আহ্বান সাংবাদিক আবুল কাশেমের বাসায় চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট! যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ৪৭০ আসন ও ১২ বিলিয়ন ডলারের লড়াই কেন্দুয়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন করলেন জেলা প্রশাসক জরায়ু কেটে ফেলার অভিযোগ, এম এ রশীদ হাসপাতালের দুই ডাক্তারের বিরুদ্ধে মামলা দায়ের শেরপুরে এবার ধুম কাছিম উদ্ধার ও অবমুক্ত জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি : প্রধানমন্ত্রী জামালপুরে সিডসের শিখন বিনিময় সফরে এসে সন্তুষ্ট কারিতাস দল

জামালপুরের রাঙ্গামাটিয়া গ্রামকে বাল্যবিয়েমুক্ত ঘোষণা

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: পরিষ্কার-পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত, পরিবেশবান্ধব এবং বাল্যবিয়েমুক্ত গ্রাম ঘোষণার লক্ষে জামালপুর এরিয়া প্রোগ্রামের উদ্যোগে ২৪ আগস্ট আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান। প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন।

জামালপুর সদর উপজেলার লক্ষ্মীরচর ইউনিয়নের রাঙ্গামাটিয়া গ্রামে অনুষ্ঠিত সভায় মুখ্য আলোচক ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান। অনুষ্ঠান সঞ্চালনা করেন উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম। সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন ইউপি সদস্য হাসি বেগম, জামালপুর এপির এরিয়া ম্যানেজার সাগর ডি কস্তা, উন্নয়ন সংঘের এরিয়া প্রোগ্রাম ম্যানেজার মিনারা পারভীন । সভায় দেড়শতাধিক নারী ও পুরুষ অংশ নেন।

সভায় সভাপতির বক্তব্য রাখেন জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান। ছবি: বাংলারচিঠিডটকম

সভা সূত্র জানায়, জামালপুর এরিয়া প্রোগ্রামের সহায়তায় গ্রাম উন্নয়ন কমিটি, যুবসমাজ, কিশোর, কিশোরীরা গ্রামকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত, পরিবেশবান্ধব এবং বাল্যবিয়েমুক্ত গ্রাম গঠনে কাজ করছে। গ্রামের রাস্তা, ঘাট পরিষ্কার করছে, আবর্জনা ব্যবস্থাপনার জন্য জনবহুল স্থানগুলোতে ডাস্টবিন স্থাপন করেছে, কোন শিশু বিদ্যালয়ের বাইরে থাকছে না, পলিথিন বর্জনের চেষ্টা করছে, বৃক্ষরোপণ অভিযান করছে, নার্সারি তৈরি করছে, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ, বাল্যবিয়ে বন্ধসহ বিভিন্ন মানবিক, সামাজিক কাজ করছে।

শিশুদের জন্য মশারি বিতরণ করা হয়।ছবি: বাংলারচিঠিডটকম

সভায় রাঙ্গামাটিয়া গ্রামকে বাল্যবিয়েমুক্ত ও পরিবেশবান্ধব গ্রাম হিসেবে ঘোষণা করা হয়। সভা শেষে ডেঙ্গু প্রতিরোধে শিশুদের মাঝে মশারি বিতরণ করা হয়।

উল্লেখ হংকং সরকারের সহায়তায় ওয়ার্ল্ড ভিশন ও উন্নয়ন সংঘের মাধ্যমে বাস্তবায়নাধীন জামালপুর এরিয়া প্রোগ্রাম জামালপুর পৌরসভা, লক্ষ্মীরচর, শরিফপুর ইউনিয়নে ১০ বছর মেয়াদী কাজ শুরু হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি

জামালপুরের রাঙ্গামাটিয়া গ্রামকে বাল্যবিয়েমুক্ত ঘোষণা

আপডেট সময় ০৩:৫৭:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০২৩