ঢাকা ০৭:১০ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুর জেলা যুবদলের প্রতিবাদ মিছিল জামালপুরে খবরের কাগজ বন্ধুজনের সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে ৩০০ পরিবার পেল জাকাত ফাউন্ডেশন অব আমেরিকার খাদ্য সহায়তা নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল শেরপুরে জাতীয়তাবাদী সমবায় দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন জাতীয় গ্রিডে দিনে আরো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু : জ্বালানি প্রতিমন্ত্রী ৭ দফা দাবি বাস্তবায়নে জামালপুরে দলিল লেখক সমিতির সমাবেশ অনুষ্ঠিত বকশীগঞ্জের লাউচাপড়া পর্যটন কেন্দ্রের উন্নয়নে কনসালটেন্ট সভা অনুষ্ঠিত কুলকান্দিতে ইউনিয়ন বিএনপিরকর্মী সমাবেশ অনুষ্ঠিত

নারীর জীবন মান উন্নয়নে কাজ করে যাচ্ছে সরকার : ধর্ম প্রতিমন্ত্রী

ইসলামপুরে যুব মহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে বক্তব্য রাখেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। ছবি: বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এমপি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের এমন একটি সোনার বাংলার স্বপ্ন দেখিয়েছেন যে বাংলায় নারী-পুরুষের সমান অধিকার থাকবে, সকল ধর্ম-বর্ণের মানুষ সমান অধিকার পাবে। আজকে তাঁর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ সকল ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে।

প্রতিমন্ত্রী ১৯ আগস্ট সন্ধ্যায় জামালপুরের ইসলামপুর উপজেলার চিনাডুলী ইউনিয়নের বলিয়াদহ উচ্চ বিদ্যালয় মাঠে যুব মহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, নারীর ক্ষমতায়নে বাংলাদেশ বিশ্ব দরবারে অনন্য দৃষ্টান্ত রেখেছে। জননেত্রী শেখ হাসিনা মানবতার জন্য যে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন তা বিশ্ব দরবারে এ দেশ ও জাতির জন্য অনেক সম্মানের। নারীর ক্ষমতায়ন নিশ্চিতে আওয়ামী লীগ সরকার কাজ করে যাচ্ছে। ফলে নারীরা এখন আর কোন কাজে পিছিয়ে নেই। আগামী স্মার্ট বাংলাদেশ গড়তে হলে নারীদেরও স্মার্ট হয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অগ্রণী ভূমিকা পালন করে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় বসাতে হবে।

এসময় জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক সাবিনা ইয়াসমিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সহসভাপতি আবু নাছের চৌধুরী চার্লেস, জেলা যুব মহিলা লীগ সভাপতি ফারহানা সোমা, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি আবিদা সুলতানা যুথী, সাধারণ সম্পাদক নাজনীন আক্তার পলিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

পরে আগামী তিন বছরের জন্য মালেকা আক্তারকে সভাপতি ও সাবিনা আক্তারকে সাধারণ সম্পাদক হিসেবে নাম ঘোষণা করা হয়।

আপলোডকারীর তথ্য

জামালপুর জেলা যুবদলের প্রতিবাদ মিছিল

নারীর জীবন মান উন্নয়নে কাজ করে যাচ্ছে সরকার : ধর্ম প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৯:১৪:০৯ অপরাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০২৩