ঢাকা ১১:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ইউপি নির্বাচন সুষ্ঠু করতে ৫৫ দলের সঙ্গে সংলাপে বসছে ইসি জামালপুর যৌনপল্লীতে যৌনকর্মীদের জরায়ুমুখ ক্যানসার এবং ব্রেস্ট ক্যানসার স্ক্রিনিং সেবা পলাতক শেখ হাসিনা ফেরত আসবে না : ওয়ারেছ আলী মামুন জামালপুর জেলার শ্রেষ্ঠ তদন্ত কেন্দ্র তারাকান্দি, সম্মাননা পেলেন ইনচার্জ মনিরুল নৈরাজ্যের প্রতিবাদে পোগলদিঘায় বিএনপির বিক্ষোভ মিছিল মরহুম জাহেদ আলী চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত বকশীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নতুন গঠিত মাদারগঞ্জে ইটভাটায় অভিযান, তিন প্রতিষ্ঠানকে জরিমানা সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ

বঙ্গবন্ধুর দেখানো পথেই সোনার বাংলা গড়ছেন শেখ হাসিনা : ধর্ম প্রতিমন্ত্রী

সভায় বক্তব্য রাখেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। ছবি: বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে ধারণ করে তার দেখানো পথেই সোনার বাংলা গড়ছেন জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রতিমন্ত্রী ১৮ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জামালপুরের ইসলামপুরে গোয়ালের চর ইউনিয়নের কাছিমারচর কান্দাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে এসব কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব এবং তার উন্নয়নে দেশ আজ সাবলম্বি হয়েছে। বাজেট বেড়েছে, মেগা প্রকল্পের মাধ্যমে দেশের উন্নয়ন চলমান রয়েছে। জনগণের আস্থার প্রতিদান দিয়ে আওয়ামী লীগ এ দেশকে সোনারবাংলায় রূপান্তরিত করছে। আগামী এই উন্নয়ন চলমান রাখতে সকলকে ঐক্যবদ্ধ থেকে নৌকাকে বিজয় করে জননেত্রী শেখ হাসিনাকে আবারো বাংলার মসনদে বসাতে হবে।

ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এনামুল হকের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইনজীবী আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, সরদার জাকিউল হক, ত্রাণ সম্পাদক সালাউদ্দিন শাহ, চেয়ারম্যান আব্দুর রহিম বাদশা, সাবেক চেয়ারম্যান হারুনুর রশিদ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক আলী মোজতবা বিপুল, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। এছাড়াও ইউনিয়ন উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

পরে পচাত্তুরের ১৫ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

বঙ্গবন্ধুর দেখানো পথেই সোনার বাংলা গড়ছেন শেখ হাসিনা : ধর্ম প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৩:৩৬:৪২ অপরাহ্ন, শনিবার, ১৯ অগাস্ট ২০২৩