ঢাকা ১১:৩০ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারিত্ব জোরদার হয়েছে : হুমায়ুন ইলিশ ধরতে পদ্মা-মেঘনায় জেলেদের ভিড় প্রধানমন্ত্রীর নির্দেশনায় ১ লাখ এতিম শিক্ষার্থীকে সহায়তা দেয়া হবে: সমাজকল্যাণ মন্ত্রী এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল গারো পাহাড়ে অর্ধলক্ষাধিক পুণ্যার্থীর আলোর মিছিল ৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সব জেলায় খাদ্যের মান পরীক্ষাগার স্থাপনে জাইকার সহযোগিতা প্রয়োজন : জনপ্রশাসন উপদেষ্টা চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী আগামী সপ্তাহের নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থীকে বাদ দেওয়ার দাবি ট্রাম্পের

আফগানিস্তানে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪

বাংলারচিঠিডটকম ডেস্ক : আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বাদাখশান প্রদেশে ১৮ আগস্ট সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও চারজন আহত হয়েছে। একটি কার গাড়ি উল্টে গেলে এই হতাহতের ঘটনা ঘটে। ১৯ আগস্ট ট্রাফিক পুলিশ কর্মকর্তা ইয়ার মোহাম্মাদ এই কথা জানিয়েছেন। খবর সিনহুয়ার।

ওই কর্মকর্তা জানান, ১৮ আগস্ট সন্ধ্যায় বাদাখশান প্রদেশের ইয়াওয়ান জেলায় এই দুর্ঘটনা ঘটে। বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গাড়িটি উল্টে যাওয়ায় ঘটনাস্থলেই একজন নিহত এবং চারজন আহত হয়।

আহত সকলকে হাসপাতালে নেওয়া হয়েছে।

১৭ আগস্ট সকালের পর থেকে আফগানিস্তানে এটি দ্বিতীয় সড়ক দুর্ঘটনা। ১৭ আগস্ট বিকেলে হেলমান্দ প্রদেশে আগের সড়ক দুর্ঘটনায় একযাত্রী নিহত ও ১২ জন আহত হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারিত্ব জোরদার হয়েছে : হুমায়ুন

আফগানিস্তানে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪

আপডেট সময় ০৩:২৪:২৬ অপরাহ্ন, শনিবার, ১৯ অগাস্ট ২০২৩