ঢাকা ০৫:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপ নিলেন বকশীগঞ্জের বিএনপি নেতা শাকিল যুবদল নেতা মোখলেস ও মহিলা দলনেত্রী মনির সুস্থতা কামনায় দোয়া মাহফিল জামালপুরে নারী উদ্যোক্তা উন্নয়ন ফোরাম গঠিত জামালপুর লিগ্যাল এইড অফিসারের সাথে এম্পাওয়ারহারের মতবিনিময় জামালপুরে শাহজালাল ইসলামী ব্যাংক ও কোয়ান্টাম ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষ রোপণ শিশুদের সুপ্ত প্রতিভা বিকশিত করতে হবে : সমাজকল্যাণ মন্ত্রী পানি জমে মরে গেছে জামালপুরে হর্টিকালচার সেন্টারের ১৩৭টি মাতৃ লিচু গাছ শরিফপুরে ত্রিশ বছরের জলাবদ্ধতা নিরসনে মাঠে নামলেন দুই নেতা টিএসপিতে অসামান্য অবদানে মিজানুর রহমানকে সংবর্ধনা

জামালপুরে ছাত্রলীগের ১৮ নেতা সাময়িক বহিষ্কার

মাহমুদুল হাসান মুক্তা, নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম : মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু সাজাপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে শোক প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুক) স্ট্যাটাস দেওয়ার অভিযোগে জামালপুরে ছাত্রলীগের ১৮ নেতাকর্মীকে সাময়িক বহিষ্কার করেছে জেলা ছাত্রলীগ। ১৬ আগস্ট রাতে জেলা ছাত্রলীগের সভাপতি খাবিরুল ইসলাম খান বাবু ও সাধারণ সম্পাদক নাফিউল করিম রাব্বি স্বাক্ষরিত পৃথক তিনটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

প্রেস বিজ্ঞপ্তি বলা হয়, সংগঠনের নীতি ও আদর্শপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অপরাধে জামালপুর জেলা ছাত্রলীগের আওতাধীন বিভিন্ন উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড ছাত্রলীগের ১৮ জন নেতাকর্মীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। সাময়িক বহিষ্কার হওয়ারা  হলেন- ইসলামপুর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মিজানুর রহমান, সহ-সম্পাদক মোসা আহমেদ, ইসলামপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সদস্য ও চরগোয়ালিনী ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি মোরসালিন উদ্দিন, ইসলামপুর পৌর ছাত্রলীগেরকর্মী মো. জয় মামুন ও আব্দুল কাইয়ুম, ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়ন ছাত্রলীগের যুগ্মসাধারণ সম্পাদক মনির সরকার, চরপুটিমারি ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি আমিনুল ইসলাম, নোয়ারপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি আশিকুর রহমান আশিক, মেলান্দহ উপজেলা ছাত্রলীগের সমাজসেবা সম্পাদক মো. ইউসুফ আলী, সদস্য আশরাফুল সালেহীন রিয়াদ, মেলান্দহ পৌর শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আসিফ আহমেদ, সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মেহেদী হাসান সেতু, নাংলা ইউনিয়ন ছাত্রলীগের দপ্তর সম্পাদক মো. বরকত উল্লাহ ফারাজী, হাজরাবাড়ী পৌরসভার ১ নম্বর ওয়ার্ড শাখা ছাত্রলীগের সভাপতি ফাহিম চৌধুরী, কুলিয়া ইউনিয়ন শাখার অন্তর্গত ২ নম্বর ওয়ার্ড শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন ইসলাম সানি, জামালপুর সদর উপজেলা পূর্ব শরিফপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মো. সাইম কবির, বকশীগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্মআহবায়ক শোয়েব আল হাসান সজল ও দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী সাংগঠনিক থানা শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম মুসা। কেন তাদের বিরুদ্ধে চূড়ান্ত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার উপযুক্ত কারণসহ আগামী সাতদিনের মধ্যে লিখিত জবাবে স্বশরীরে বাংলাদেশ ছাত্রলীগ জামালপুর জেলা শাখার দপ্তর সেলে জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

বহিষ্কার প্রসঙ্গে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাফিউল করিম রাব্বি এ প্রতিবেদককে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। এটি মুক্তিযুদ্ধের স্বপক্ষের একটি সংগঠন। এ সংগঠনের কেউ যদি সংগঠনের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত হয় তার বিরুদ্ধে অব্যশই সাংগঠনিক ব্যবস্থাগ্রহণ করা হবে। সাম্প্রতিক সময়ে মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু সাজাপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে শোক প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুক) স্ট্যাটাস দেওয়ায় সংগঠনের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকান্ডে জড়িত হয়েছে বেশ কয়েকজন ছাত্রলীগ নেতা। এ অপরাধে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের ১৮ জন নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

জামালপুরে ছাত্রলীগের ১৮ নেতা সাময়িক বহিষ্কার

আপডেট সময় ০৭:৪৬:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০২৩