ঢাকা ০৪:৪১ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল দেওয়ানগঞ্জে নিরাপদ পুষ্টিকর খাদ্য বিষয়ক প্রচারণা সভা অনুষ্ঠিত জামালপুরে বাল্যবিয়ে প্রতিরোধ কার্যক্রমে ইউএনএফপিএ এর ভূমিকা জমি নিয়ে বিরোধ : সরিষাবাড়ীতে কৃষকের সরিষা ক্ষেত ধ্বংস মনিরুজ্জামান বাদলের লেখালেখির ভুবন : একটি সংক্ষিপ্ত পর্যবেক্ষণ ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার বিশ্বশান্তি নিয়ে আলোচনা করবেন সি, ট্রাম্প ও পুতিন সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না : তথ্যমন্ত্রী জামালপুরে কাজিদের কলম বিরতি, অবস্থান কর্মসূচি সরিষাবাড়ীতে নারী উদ্যোক্তার দোকানে লুটপাট, ঝুলানো হয়েছে তালা

জাতীয় শোক দিবসে এমপি মুরাদের উদ্যোগে কাঙালিভোজ

খাদ্য বিতরণ করেন ডা. মুরাদ হাসান এমপি। ছবি: বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপির উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ৬০টি স্থানে কাঙালিভোজ আয়োজন করা হয়।

১৫ আগস্ট সকালে পুরাতন আওয়ামী লীগ অফিস, উপজেলা চত্বর ও সরিষাবাড়ী প্রেসক্লাবে তিনি খাদ্য বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন।

এর আগে ১৫ আগস্ট সকালে উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন মুরাদ হাসান। এদিকে সরিষাবাড়ী উপজেলার বাউসি মুক্তিযুদ্ধ সরণিতে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত শোক দিবসের অনুষ্ঠানে তাঁকে আমন্ত্রণ জানানো হয়নি।

জানা যায়, মুরাদ হাসান এমপির ব্যক্তিগত অর্থায়ন ও এডভোকেট মতিয়র রহমান তালুকদার স্মৃতি সংসদের ব্যানারে ৬০টি স্থানে দুস্থ মানুষদের মধ্যে খাদ্য বিতরণ কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এরমধ্যে পিংনা ইউনিয়নে সর্বোচ্চ ১৯টি স্থানে এবং পৌরসভার ৯টি স্থানে খাদ্য বিতরণের আয়োজন করা হয়।

উল্লেখ্য, ডা. মুরাদ হাসান ২০২১ সালের শেষদিকে প্রধানমন্ত্রীর নির্দেশে প্রতিমন্ত্রীর পদ থেকে অব্যাহতি নেওয়ার পর জেলা ও উপজেলা আওয়ামী লীগ তাঁকে দলীয় কার্যক্রমে সম্পৃক্ত করেন না। জেলা আওয়ামী লীগের সাবেক কমিটিতে তিনি স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক এবং উপজেলা আওয়ামী লীগের সাবেক কমিটিতে সদস্য হিসেবে থাকলেও সম্প্রতি ঘোষিত উভয় কমিটিতেই ঠাঁই দেওয়া হয়নি মুরাদ হাসানকে। তবে সরকারি ও প্রশাসনিক কর্মসূচিতে নিয়মিত অংশ নিচ্ছেন। নিজের অবস্থান জানান দিতে পৃথকভাবে রাজনৈতিক কর্মকাণ্ডে সরব তিনি।

এ ব্যাপারে ডা. মুরাদ হাসান এমপি বলেন, আমি জাতির পিতার আদর্শে দলীয় সভাপতি শেখ হাসিনার রাজনীতি করি, তিনিই আমাকে দুইবার এমপি ও প্রতিমন্ত্রী বানিয়েছেন। দলীয় কর্মকাণ্ড বাস্তবায়নের সাথে কমিটিতে থাকা না থাকা নিয়ে যায়-আসে না। নিরবচ্ছিন্নভাবে আমি আমার দায়িত্ব পালন করে যাচ্ছি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল

জাতীয় শোক দিবসে এমপি মুরাদের উদ্যোগে কাঙালিভোজ

আপডেট সময় ০৭:৪৩:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০২৩