ঢাকা ০৫:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপিনেতা শাহ মাসুদের নির্বাচনী গণসংযোগ, লিফলেট বিতরণ মেলান্দহে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ইটভাটার চিমনি ধ্বংস বকশীগঞ্জে অ্যাপসে সার বিতরণের অবহিতকরণ সভা অনুষ্ঠিত মাদারগঞ্জ : সিলিং ফ্যানে ঝুলে যুবকের আত্মহত্যা মরিয়ম হত্যা : খুনির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরে মানববন্ধন মাদারগঞ্জে ট্রান্সফরমার চুরি, গ্রেপ্তার ৫ মরিয়ম হত্যা : জড়িতদের বিচারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন বকশীগঞ্জে দশানী নদীতে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন ‘উপমহাদেশের রাজনীতি : স্মরণীয় ব্যক্তিত্ব’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও গ্রন্থের পাঠ-পর্যালোচনা মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী হচ্ছেন আনোয়ারুল হক কাকার

বাংলারচিঠিডটকম ডেস্ক : পাকিস্তানে তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন বেলুচিস্তান আওয়ামী পাটি (বিএপি)’র স্বল্প পরিচিত সিনেটর আনোয়ারুল হক কাকার। ১২ আগস্ট দেশটির বিরোধী দলীয় নেতা এ তথ্য জানান।

বিদায়ী প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও জাতীয় পরিষদের বিরোধী দলীয় নেতা রাজা রিয়াজ আহমদ ১২ আগস্ট এক বৈঠক করেন। সেখানে তারা তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রীর বিষয়ে সিদ্ধান্তে পৌঁছেন।

প্রধানমন্ত্রীর বাসভবনে বৈঠক করার পর বাইরে বেরিয়ে রিয়াজ আহমদ সাংবাদিকদের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে আনোয়ারুলের নাম জানান।

তিনি আরও জানান, আনোয়ারুল ১৩ আগস্ট শপথ নিতে পারেন।

তবে আজকে বৈঠকে তত্ত্বাবধায়ক সরকারের মন্ত্রিসভা নিয়ে আলোচনা হয়নি বলে জানিয়েছেন রিয়াজ।

পাঁচ বছরের মেয়াদ পূর্ণ হওয়ার তিন দিন আগে ৯ আগস্ট রাতে জাতীয় পরিষদ ভেঙে দেন দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভি। পাকিস্তানের সংবিধান অনুযায়ী মেয়াদ শেষ হওয়ার আগেই জাতীয় পরিষদ ভেঙে দেওয়া হলে সাধারণ নির্বাচন করতে হবে ৯০ দিনের মধ্যে। আর জাতীয় পরিষদ মেয়াদ পূর্ণ করলে ৬০ দিনের মধ্যে সাধারণ নির্বাচন হতে হবে।

তবে নির্ববাচন যখনই এটি হোক, এটি সম্ভবত সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ছাড়াই হবে। কারণ, তিনি গত সপ্তাহান্তে দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত হয়ে তিন বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন। গত বছরের এপ্রিলে অনাস্থা ভোটের মাধ্যমে খানকে বরখাস্ত করার পর থেকে পাকিস্তান রাজনৈতিক অস্থিরতার মধ্যে রয়েছে এবং একই সঙ্গে অর্থনৈতিক ও নিরাপত্তা সমস্যারও সম্মুখীন।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

বিএনপিনেতা শাহ মাসুদের নির্বাচনী গণসংযোগ, লিফলেট বিতরণ

পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী হচ্ছেন আনোয়ারুল হক কাকার

আপডেট সময় ০৭:০৯:০৪ অপরাহ্ন, শনিবার, ১২ অগাস্ট ২০২৩