ঢাকা ০২:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল তিন দিনের নাট্যোৎসবে মঞ্চস্থ হচ্ছে সাদিয়া তাবাসসুম বৃষ্টি রচিত নাটক ‘ঊনচাঁদ’ বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিক পালিত বিএনপির সাবেক মহাসচিব সালাম তালুকদার স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী ২০ আগস্ট শেরপুরে পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎ চাচা-ভাতিজা হত্যা মামলার রায় : সাত আসামির মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড আইন শৃঙ্খলা বাহিনীর সাথে স্প্রিপ্ট প্রকল্পের সভা মাদারগঞ্জে অটোচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে আ’লীগের বিক্ষোভ মিছিল

জামালপুরে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল। ছবি: বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে আওয়ামী লীগ। ৩০ জুলাই বিকেলে শহরের পিটিআইয়ের সামনে থেকে এ বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বকুলতলা মোড়ে গিয়ে শেষ হয়।

জামালপুর পৌর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ছানোয়ার হোসেনের সঞ্চালনায় বিক্ষোভ মিছিলে অংশ নেন জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ, সহ-সভাপতি ফারুক আহাম্মেদ চৌধুরী, সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, সংসদ সদস্য প্রকৌশলী মোজাফফর হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কৃষিবিদ মোখলেসুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবম জাফর ইকবাল জাফু, প্রচার ও প্রকাশনা সম্পাদক সরোয়ার হোসেন শান্ত, সদস্য মোহাম্মদ আবুল হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, বিএনপি নির্বাচনকে সামনে রেখে অবস্থান কর্মসূচির নামে আগুন-সন্ত্রাস করে যাচ্ছে। কিন্তু আমরা তা হতে দিবোনা। জনগণের জানমাল রক্ষার্থে আমরা রাজপথে থেকে তাদেরকে প্রতিহত করবো। আগামীদিনে বিএনপির আগুন-সন্ত্রাসের বিরুদ্ধে সকলকে সোচ্চার থাকার আহ্বান জানান বক্তারা ।

বিক্ষোভ মিছিলে আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল

বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে আ’লীগের বিক্ষোভ মিছিল

আপডেট সময় ০৮:৫৭:২৮ অপরাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০২৩