ঢাকা ০৩:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে নাসিবের কেন্দ্রীয় নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রথমবারের মত জাতীয় জুনিয়র কারাতে প্রতিযোগিতায় জামালপুরের স্বর্ণ জয় প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর ট্রাম্পের ছায়ায় ক্যালিফোর্নিয়ার গভর্নর পদে রিপাবলিকান প্রার্থী স্টিভ হিলটন মক্কা ও জেদ্দায় ‘সম্ভাব্য বিপদের’ সতর্কতা জারি সৌদি আরবের এনআইডি সংশোধনে ইসির বড় অগ্রগতি, ৬৪ লাখের বেশি আবেদন নিষ্পত্তি আগের সময়সূচিতে ফিরল মার্কেট-শপিংমল, বন্ধ রাত ৮টায় দেশজুড়ে ফরেনসিক বিশেষজ্ঞের সংকটের মধ্যেও জামালপুরে একাই দায়িত্ব সামলাচ্ছেন ডাক্তার হারুন কুয়াকাটার পর্যটন সম্ভাবনা কাজে লাগাতে পরিকল্পিত উন্নয়নের তাগিদ পর্যটনমন্ত্রীর গোয়ালের চর ইউনিয়ন পরিষদ ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

কবজের আর বাড়ি ফেরা হলো না

নিহত কবজ উদ্দিনের বাসায় শোকার্ত স্বজন ও প্রতিবেশীরা। ছবি: বাংলারচিঠিডটকম

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর, বাংলারচিঠিডটকম: শেরপুরের রামেরচরে কবজ উদ্দিন নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ২৭ জুলাই একটি খোলা মাঠ থেকে কবজ উদ্দিনের মরদেহ উদ্ধার করা হয়। তার শরীরে ধারালো অস্ত্রের অনেকগুলো আঘাত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিহত কবজ উদ্দিন ওই গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে। পুলিশের ধারণা, স্থানীয় আকন্দ বাড়ি ও সরকার বাড়ির মধ্যে দ্ব›েদ্বর জেরে এ খুনের ঘটনা ঘটেছে।

পুলিশ সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে সদর উপজেলার রামেরচরে সরকার বাড়ি ও আকন্দ বাড়ির মধ্যে নানা বিষয়ে বিরোধ চলে আসছিল। ২৬ জুলাই রাত সাড়ে দশটার দিকে আকন্দ বাড়ির কবজ উদ্দিন রাতের খাবার খেয়ে বাড়ি থেকে বের হয়ে যান। এরপর আর সে বাড়ি ফিরে আসেনি। পরে ২৭ জুলাই সকালে পার্শ্ববর্তী খোলা মাঠে তার মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী।

পরে পুলিশে খবর দিলে সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে কবজ উদ্দিনের মরদেহ উদ্ধার করে। এসময় তার শরীরে ৮-৯টি ধারালো ও চোখা অস্ত্রের আঘাতের চিহ্ন দেখা যায়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল জানান, সরকার বাড়ি ও আকন্দ বাড়ির মধ্যে বিরোধের জেরেই এ ঘটনা ঘটেছে। তদন্ত শুরু করা হয়েছে। বিস্তারিত তথ্য তদন্ত শেষে জানা যাবে। মরদেহ উদ্ধার করে জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে নাসিবের কেন্দ্রীয় নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

কবজের আর বাড়ি ফেরা হলো না

আপডেট সময় ০৭:২৭:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩