ঢাকা ১০:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন নির্ধারিত মূল্যেই মিলছে সার, স্বস্তিতে মেলান্দহের কৃষকেরা শেরপুরে ডাক্তার কনফারেন্স ও চিকিৎসা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ইত্তেফাকুল উলামা’র নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ফ্যাসিস্টরা থাকলে বাংলাদেশ সিকিম হয়ে যেত : বিমান পরিবহন মন্ত্রী মিল্লাত শেরপুরে ইআরটি সদস্যরা পেল সরঞ্জামাদি, ক্ষতিপূরণের চেক বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বৃদ্ধি করে ২৫ কোটি টাকা করা হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী শেরপুর গারো পাহাড়ের হাতির অভয়ারণ্য ঘোষণায় সেমিনার অনুষ্ঠিত জামালপুরে ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী নিয়ে আলোচনা, কবিতা পাঠ

মেলান্দহে পালিত হচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ

মেলান্দহে জাতীয় মৎস্য সপ্তাহের শোভাযাত্রা। ছবি: বাংলারচিঠিডটকম

মুত্তাছিম বিল্লাহ, মেলান্দহ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের মেলান্দহে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা ও সফল মৎস্যচাষীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ২৫ জুলাই সকালে মির্জা আজম আধুনিক অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা মৎস্য দপ্তর। এবারের মৎস্য সপ্তাহের প্রতিপাদ্য হলো- ‘নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’।

মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সেলিম মিয়ার সভাপতিত্বে ও উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. আব্দুস ছাত্তার, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সৈয়দ হারুন অর রশিদ, প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আতিকুর রহমান, মৎস্যজীবী মো. ফজলুল হক প্রমুখ।

আলোচনা সভা শেষে সফল মৎস্যচাষীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে সড়ক শোভাযাত্রা ও উপজেলা পুকুরে পোনামাছ অবমুক্তকরণ, মৎস্যচাষী ও মৎস্যজীবীদের উপস্থিতিতে প্রামাণ্যচিত্র প্রদর্শন করে উপজেলা মৎস্য দপ্তর।

আপলোডকারীর তথ্য

মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

মেলান্দহে পালিত হচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ

আপডেট সময় ০৮:৫০:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩