ঢাকা ০৩:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ইসলামপুরে গৃহবধূর লাশ উদ্ধার

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের ইসলামপুর পৌর শহরের কৈবর্ত পাড়ায় প্রীতি রানী দাস নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে ইসলামপুর থানা পুলিশ।

জানা যায়, নিহত প্রীতি রানী (১৮) মেলান্দহ উপজেলার দুরমুট ইউনিয়নের চিত্তরঞ্জন পালের মেয়ে। এক বছর আগে ইসলামপুর শহরের কৈবর্ত পাড়া স্বপন দাসের ছেলে রাজন কুমার দাসের (২২) সাথে তার বিয়ে হয়। ২২ জুলাই সকালে শহরের কৈবর্ত পাড়ায় স্বামী রাজন বাজার-শদাই করে নিয়ে এসে স্ত্রীকে ঘরের দরজা খুলতে বল্লে না খোলায় দরজা ভেঙ্গে দেখেন তার স্ত্রী সিলিং ফ্যানে ওড়না পেচিয়ে ফাঁসিতে ঝুলে রয়েছে। এই ঘটনার খবর পেয়ে ইসলামপুর থানা পুলিশ দুপুরে লাশটি উদ্ধার করেছে।

এ ব্যাপারে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজেদুর রহমান মাজেদ জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসলামপুরে গৃহবধূর লাশ উদ্ধার

আপডেট সময় ১০:২৬:৩৩ অপরাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০২৩