ঢাকা ১০:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন নির্ধারিত মূল্যেই মিলছে সার, স্বস্তিতে মেলান্দহের কৃষকেরা শেরপুরে ডাক্তার কনফারেন্স ও চিকিৎসা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ইত্তেফাকুল উলামা’র নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ফ্যাসিস্টরা থাকলে বাংলাদেশ সিকিম হয়ে যেত : বিমান পরিবহন মন্ত্রী মিল্লাত শেরপুরে ইআরটি সদস্যরা পেল সরঞ্জামাদি, ক্ষতিপূরণের চেক বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বৃদ্ধি করে ২৫ কোটি টাকা করা হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী শেরপুর গারো পাহাড়ের হাতির অভয়ারণ্য ঘোষণায় সেমিনার অনুষ্ঠিত জামালপুরে ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী নিয়ে আলোচনা, কবিতা পাঠ

মেলান্দহে গৃহবধূ নির্যাতিত

মুত্তাছিম বিল্লাহ, মেলান্দহ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের মেলান্দহে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ উঠেছে। নির্যাতনের পর ভুক্তভোগী নারীকে রাতেই বাড়ি থেকে বের করে দিয়েছে শ্বশুর বাড়ির লোকজন। এ ঘটনায় ভুক্তভোগী হ্যাপী আক্তার (২৬) বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন।

ভুক্তভোগী হ্যাপী আক্তার উপজেলার দুরমুট ইউনিয়নের মৃত আব্বাস আলীর মেয়ে ও মেলান্দহ পৌরসভার মুসলিমনগর এলাকার মনির হোসেনের স্ত্রী। অভিযুক্তরা হলেন, মেলান্দহ পৌরসভার মুসলিম নগর এলাকার তারা মিয়ার ছেলে মনির হোসেন (২৮), তারা মিয়ার স্ত্রী মনোয়ারা বেগম (৫০), তারা মিয়া (৫৫) ও আব্দুল হাকিম রনি (২৬)।

অভিযোগ সূত্রে জানা যায়, আড়াই বছর পূর্বে ভুক্তভোগী হ্যাপী আক্তারের বিয়ে হয় মুসলিমনগর গ্রামের মনির হোসেনের সাথে। তাদের সংসারে দেড় বছরের একটি ছেলে সন্তান আছে। বিয়ের পর থেকেই বিভিন্ন সময় যৌতুকের দাবিতে হ্যাপী আক্তারকে নির্যাতন করতো। ১৮ জুলাই দিবাগত রাত ১টার দিকে যৌতুকের দাবিতে কিল, ঘুষিসহ লাঠি দিয়ে আঘাত করে। পরে ভুক্তভোগী হ্যাপী আক্তারের ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে। রাতেই অভিযুক্তরা হ্যাপী আক্তারকে বাড়ি থেকে বের করে দেয়। পরে হ্যাপি আক্তারের পরিবারের লোকজন মেলান্দহ হাসপাতালে ভর্তি করে।

এ বিষয়ে বক্তব্য জানার জন্য অভিযুক্তদের বাড়িতে গেলে তাদের কাউকে পাওয়া যায়নি।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন বলেন, নির্যাতনের ঘটনায় ভুক্তভোগী মেয়েটি অভিযোগ দিয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপলোডকারীর তথ্য

মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

মেলান্দহে গৃহবধূ নির্যাতিত

আপডেট সময় ০৭:৫২:২০ অপরাহ্ন, বুধবার, ১৯ জুলাই ২০২৩