ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর রমজান উপলক্ষে খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার সরিষাবাড়ীতে কৃষকের আধা পাকা ধানক্ষেত ধ্বংস সরিষাবাড়ীতে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত জামালপুরে হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের সভা অনুষ্ঠিত মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস : প্রথমবারের মতো মহাকাশযান ধরে ফেলল স্পেসএক্স বঙ্গোপসাগরে নিম্নচাপ : ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় ইইউ’র সহযোগিতা বাড়ানোর আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুর শহরে বিক্ষোভ মিছিল নৈরাজ্যের প্রতিবাদে সরিষাবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল

মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের দাবিতে বকশীগঞ্জে মানববন্ধন

মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের দাবিতে জানকিপুর নতুন বাঁশকান্দা এলাকাবাসীরা মানববন্ধন করে। ছবি: বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের বকশীগঞ্জে মাদক ব্যবসা বন্ধসহ আশরাফ আলী ওরফে প্রভাতু মন্ডল নামে এক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ফুঁসে উঠেছে এলাকাবাসী।

ওই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের দাবিতে ১৯ জুলাই বেলা ১১টায় বকশীগঞ্জ-জামালপুর সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছে নিলাখিয়া ইউনিয়নের জানকিপুর নতুন বাঁশকান্দা এলাকার মানুষ।

মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় নতুন বাঁশকান্দা এলাকার সাইফুল ইসলাম লেবু, রাকিবুল হাসান, সেলিম মিয়া, রাসেল মিয়া, নুর জামাল মিয়া, খোরশেদ আলম অনিকা বেগম, সেলিনা বেগম প্রমুখ।

সাইফুল ইসলাম লেবু বলেন, নতুন বাঁশকান্দা গ্রামের আশরাফ আলী ওরফে প্রভাতু মন্ডল দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছেন।

তার কারণে যুব সমাজ নেশাগ্রস্ত হয়ে পড়েছেন। তার বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা ও চুরির মামলা রয়েছে।

আমরা প্রতিবাদ করলে আমাদের বাড়িতে মাদক রেখে ফাঁসানোর হুমকি দেয় প্রভাতু মন্ডল। তার মাদক ব্যবসা বন্ধ না হলে এলাকার যুব সমাজ নেশায় বুদ হয়ে যাবে। তাই স্থানীয় প্রশাসনের কাছে আমাদের দাবি অবিলম্বে প্রভাতু মন্ডলের মাদকের ভয়াবহতা থেকে রক্ষার দাবি জানাচ্ছি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর

মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের দাবিতে বকশীগঞ্জে মানববন্ধন

আপডেট সময় ০৮:৫০:২৬ অপরাহ্ন, বুধবার, ১৯ জুলাই ২০২৩