ঢাকা ১১:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায় ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে : প্রধানমন্ত্রী শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই করতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির জামালপুরে রেমিট্যান্স ব্যবস্থাপনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ উদ্বোধন ফলবান কলাগাছ কর্তনের ন্যায্য বিচার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত মাদারগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত মাদারগঞ্জে ছাগল-ভেড়ার পিপিআর রোগ নির্মূলে টিকাদান কর্মসূচি শুরু প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী

দেওয়ানগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : জামালপুরের দেওয়ানগঞ্জে পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন বাহাদুরাবাদ গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে আপন ও মুন্নাবাজার এলাকার তোতা মিয়ার ছেলে ছালেক। ১৮ জুলাই সন্ধায় দেওয়ানগঞ্জ-সানন্দবাড়ী সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল আরোহী হাসান (২৩) উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের কলাকান্দা গ্রামের আয়ুব আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে, হাসান তার দুই বন্ধু নিয়ে দেওয়ানগঞ্জ থেকে নীজ বাড়ি আসার সময় পোল্ল্যা কান্দি ব্রীজে উত্তর পাশে পিকআপ ভ্যানের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়ে ৩ জন গুরুতর আহত হয়। আহতদের দেওয়ানগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক হাসানকে মৃত্যু ঘোষণা করেন।

আহত আপন ও ছালেককে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল চন্দ্র ধর জানান, এ ব্যাপারে কোনো অভিযোগ পাই নাই, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায়

দেওয়ানগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২

আপডেট সময় ০৯:২২:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩