ঢাকা ০৬:১১ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে নাসিবের কেন্দ্রীয় নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রথমবারের মত জাতীয় জুনিয়র কারাতে প্রতিযোগিতায় জামালপুরের স্বর্ণ জয় প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর ট্রাম্পের ছায়ায় ক্যালিফোর্নিয়ার গভর্নর পদে রিপাবলিকান প্রার্থী স্টিভ হিলটন মক্কা ও জেদ্দায় ‘সম্ভাব্য বিপদের’ সতর্কতা জারি সৌদি আরবের এনআইডি সংশোধনে ইসির বড় অগ্রগতি, ৬৪ লাখের বেশি আবেদন নিষ্পত্তি আগের সময়সূচিতে ফিরল মার্কেট-শপিংমল, বন্ধ রাত ৮টায় দেশজুড়ে ফরেনসিক বিশেষজ্ঞের সংকটের মধ্যেও জামালপুরে একাই দায়িত্ব সামলাচ্ছেন ডাক্তার হারুন কুয়াকাটার পর্যটন সম্ভাবনা কাজে লাগাতে পরিকল্পিত উন্নয়নের তাগিদ পর্যটনমন্ত্রীর গোয়ালের চর ইউনিয়ন পরিষদ ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

জামালপুরে গর্ভবতী মায়েদের মাঝে মাটির ব্যাংক বিতরণ

গর্ভবতী মায়েদের মাঝে মাটির ব্যাংক বিতরণ করা হয়। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: প্রসবকালীন ব্যয়ভার বহন করতে পরিবারের সঙ্গতি সৃষ্টির লক্ষ্যে জামালপুরে গ্রাম উন্নয়ন কমিটির উদ্যোগে কর্ম এলাকায় গর্ভবতী মায়েদের মাঝে মাটির ব্যাংক এবং অনাগত ও বর্তমান শিশুদের ভবিষ্যতের জন্য গাছের চারা বিতরণ করা হয়েছে। ১৮ জুলাই জামালপুর সদর উপজেলার লক্ষ্মীরচর ইউনিয়নের ভাটিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে মাটির ব্যাংক ও গাছের চারা বিতরণ করা হয়।

মাটির ব্যাংক ও গাছের চার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রাম উন্নয়ন কমিটির (ভিডিসি) সভাপতি আমিনুল ইসলাম। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ভিডিসির সহ-সভাপতি আঞ্জুমান আরা, সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, কোষাধ্যক্ষ জিয়াউল হক প্রমুখ। মুখ্য আলোচক হিসেব দায়িত্ব পালন করেন উন্নয়ন সংঘের (ইউএস) জামালপুর এরিয়া প্রোগ্রামের সিডিও সমীর কুমার পান্ডে।

জানা যায়, ব্যতিক্রম এ উদ্যোগের ফলে এলাকাবাসীর মধ্যে ভিডিসি, উন্নয়ন সংঘ (ইউএস) এবং ওয়ার্ল্ড ভিশনের মাধ্যমে বাস্তবায়নাধীন জামালপুর এরিয়া প্রোগ্রামের বিভিন্ন কার্যক্রমের ওপর এলাকাবাসী আস্থা ও বিশ্বাস বৃদ্ধি পেয়েছে।

ভিডিসি সভাপতি আমিনুল ইসলাম বলেন, জামালপুর এরিয়া প্রোগ্রাম এখানে কাজ করার সময় নানাজনে নানা কথা বলেছে। অপপ্রচার করা হয়েছে। দিন যতই যাচ্ছে এই প্রোগ্রামের প্রতি মানুষের ভালোবাসা বেড়ে যাচ্ছে।

গর্ভবতী মায়েদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।ছবি: বাংলারচিঠিডটকম

সাধারণ সম্পাদক জালাল উদ্দিন বলেন, এই প্রোগ্রামের মাধ্যমে ও পরামর্শে ভিডিসির সরাসরি তত্ত্বাবধানে সদস্যদের বাড়ির আঙ্গিনায় শাক-সবজি চাষ, স্যানিটেশন অভ্যাস, শিশুদের স্কুলমুখীকরণ, বাল্যবিয়ে প্রতিরোধ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়সহ সামাজিক বিভিন্ন বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা হয়ে আসছে।

সহ-সভাপতি আঞ্জুমান আরা বলেন, এলাকার হতদরিদ্র পরিবারগুলোর মাঝে এই প্রোগ্রামের মাধ্যমে বিনামূল্যে প্রতিটি পরিবারে তিনটি করে ছাগল বিতরণ করেছে। এখন প্রতিটি পরিবারে ৫/৭টি করে ছাগল জন্ম নিয়েছে। শিশুদের ছাগলের দুধ পান করানোর ফলে পুষ্টিরও উন্নতি হয়েছে। এছাড়া বিনামূল্যে শাক-সবজির বীজ, ফল, কাঠ গাছের চারা বিতরণ, কম্বল বিতরণ, করোনাকালীন বিভিন্ন স্বাস্থ্য উপকরণও বিতরণ করা হয়েছে। প্রতিটি সদস্য এখন সঞ্চয় করছে। নিয়মিত দলের সভায় অংশগ্রহণ করছে। কিশোর, কিশোরীদের নিয়েও দল গঠন করা হয়েছে। স্কুলের মাঠে সবজি বাগান করা হয়েছে। মাটির ব্যাংক ও গাছের চারা পেয়ে মায়েরা সন্তুষ্টি প্রকাশ করেন।

জানা যায়, এই প্রোগ্রামের উদ্যোগে লক্ষ্মীরচর, শরিফপুর ও জামালপুর পৌরসভা এলাকায় পরীক্ষামূলকভাবে একটি করে গ্রাম বাল্যবিয়ে মুক্ত, একটি করে পরিবেশসম্মত গ্রাম গড়ে তোলা হবে। হংকং সরকারের অর্থায়নে জামালপুরে ওয়ার্ল্ড ভিশনের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে উন্নয়ন সংঘ এরিয়া প্রোগ্রামের আওতায় ১০ বছর মেয়াদি এই কর্মসূচি বাস্তবায়ন করছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে নাসিবের কেন্দ্রীয় নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

জামালপুরে গর্ভবতী মায়েদের মাঝে মাটির ব্যাংক বিতরণ

আপডেট সময় ০৭:৪৫:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩