ঢাকা ০১:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল তিন দিনের নাট্যোৎসবে মঞ্চস্থ হচ্ছে সাদিয়া তাবাসসুম বৃষ্টি রচিত নাটক ‘ঊনচাঁদ’ বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিক পালিত বিএনপির সাবেক মহাসচিব সালাম তালুকদার স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী ২০ আগস্ট শেরপুরে পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎ চাচা-ভাতিজা হত্যা মামলার রায় : সাত আসামির মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড আইন শৃঙ্খলা বাহিনীর সাথে স্প্রিপ্ট প্রকল্পের সভা মাদারগঞ্জে অটোচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

গৃহকর্মী হত্যার প্রতিবাদে জামালপুরে মানববন্ধন

মানববন্ধনে বক্তব্য রাখেন হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক ও জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্ক সভাপতি জাহাঙ্গীর সেলিম। ছবি: বাংলারচিঠিডটকম

মানববন্ধনে বক্তব্য রাখেন হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক ও জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি জাহাঙ্গীর সেলিম। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: সম্প্রতি ঢাকায় গৃহকর্মী তামান্না হত্যার প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরে মানববন্ধন করেছে উন্নয়ন সংঘের পাওয়ার প্রজেক্ট, হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক, জামালপুর জেলা শাখা।

১৫ জুলাই বেলা ১১টায় শহরের দয়াময়ী মোড়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক ও জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি জাহাঙ্গীর সেলিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন উন্নয়ন সংঘের সহকারী পরিচালক কর্মসূচি মুর্শেদ ইকবাল, পাওয়ার প্রজেক্টের প্রকল্প সমন্বয়কারী জোৎস্না আক্তার, সনাক সভাপতি অজয় কুমার পাল, সংস্কৃতি কর্মী লিটন তরফদার, গৃহকর্মী নাছিমা আক্তার, উন্নয়ন সংঘের জেলা ব্যবস্থাপক লিটন সরকার, এইচআরডি নেটওয়ার্কের সদস্য সচিব আরজু মিয়া, সাংবাদিক শরিফ প্রমুখ।

এসময় বক্তারা তামান্না হত্যায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবির পাশাপাশি গৃহ শ্রমিকদের শ্রমআইনের অন্তর্ভুক্তি এবং মর্যাদা প্রতিষ্ঠার দাবি জানান। জানা যায়, গৃহকর্মী তামান্নাকে চুরির অপবাদ দিয়ে গালমন্দ করা হয়েছে, তার বেতন কেটে রাখা হয়েছে, তাকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে। একপর্যায়ে তাকে উঁচু ভবন থেকে ফেলে দেওয়া হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক সপ্তাহ পর ১ জুলাই মৃত্যুবরণ করে তামান্না। এই ঘটনা সুস্পষ্টভাবে মানবাধিকারের লঙ্ঘন।

উল্লেখ বিভিন্ন গণমাধ্যমে ২৪ জুন প্রকাশিত খবর সূত্রে জানা যায়, ঢাকার রূপনগরে গৃহকর্তা আক্তারুজ্জামানের বাসায় গৃহকর্মী হিসেবে কর্মরত ছিল হতদরিদ্র পরিবারের সদস্য তামান্না। তাকে নির্যাতন শেষে নয়তলার ছাদ থেকে হত্যার উদ্দেশ্যে ফেলে দেওয়ার অভিযোগে পুলিশ গৃহকর্তা আক্তারুজ্জামানকে গ্রেপ্তার করে। তামান্না ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করে ১ জুলাই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে।

মানববন্ধন আয়োজনে অক্সফাম বাংলাদেশ সহায়তা করে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল

গৃহকর্মী হত্যার প্রতিবাদে জামালপুরে মানববন্ধন

আপডেট সময় ০৬:৫৯:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০২৩