ঢাকা ০১:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যমুনা সার কারখানা পরিদর্শনে বিসিআইসি চেয়ারম্যান মো. বাবুল মিঞা উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে তারাকান্দিতে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত মাদারগঞ্জে মা ইলিশ রক্ষায় অভিযান, জাল জব্দ ও ব্যবসায়ীকে জরিমানা কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর দুর্গাপূজায় ‘শারদীয় সুরক্ষা অ্যাপ’ দিয়ে নজরদারি করবে আনসার স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে : সাখাওয়াত হোসেন নকলায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত দুর্গাপূজা : অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে বস্ত্র উপহার দিলেন ছাত্রদলনেতা মাহমুদুল ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দু’দিন ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর

বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম স্মরণসভা জামালপুর প্রেসক্লাবে

প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুলের স্মরণসভায় বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ বাকী বিল্লাহ। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুলের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে জামালপুর প্রেসক্লাব মিলনায়তনে ১৩ জুলাই রাতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। জামালপুর প্রেসক্লাব এ কর্মসূচির আয়োজন করে।

স্মরণ সভায় সভাপতিত্ব করেন জামালপুর প্রেসক্লাবের সভাপতি চ্যানেল আইয়ের সাংবাদিক হাফিজ রায়দান সাদা। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জামালপুর জেলা পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ বাকী বিল্লাহ।

মুহাম্মদ বাকী বিল্লাহ বলেন, যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুলের মৃত্যু হয়েছে, কিন্তু তিনি মানব হয়ে আমাদের মাঝে বেঁচে আছেন। তার মানবিক কর্মকাণ্ড হচ্ছে, প্রায় পাঁচ লাখ মানুষের কর্মসংস্থান করে গেছেন। তার সম্পর্কে কোন স্ক্যান্ডেল কোথাও শোনা যায় নাই।

তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধ চলাকালীন নুরুল ইসলাম বাবুল পাকহানাদার বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছিলেন। তিনি সেখান থেকে কোন রকমে বেঁচে এসেছিলেন। কিন্তু তিনি চলাফেরায় অনেকটা অক্ষম হয়ে পড়েছিলেন। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। যুদ্ধ পরবর্তী বাংলাদেশ পুনর্গঠনের তার অনেক অবদান রয়েছে।

জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এটিএন বাংলার সাংবাদিক লুৎফর রহমানের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সুজায়েত আলী ফকির, দৈনিক আলোচিত জামালপুরের নির্বাহী সম্পাদক কবি সাযযাদ আনসারী, কালের কণ্ঠের সাংবাদিক মোস্তফা মনজু, দৈনিক সমকালের নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন মিন্টু, দৈনিক সচেতন কণ্ঠের সম্পাদক মো. বজলুর রহমান, একুশে টিভির সাংবাদিক মুক্তা আহমেদ প্রমুখ।

পরে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুলের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যমুনা সার কারখানা পরিদর্শনে বিসিআইসি চেয়ারম্যান মো. বাবুল মিঞা

বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম স্মরণসভা জামালপুর প্রেসক্লাবে

আপডেট সময় ১২:৩০:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুলাই ২০২৩