ঢাকা ১১:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য সমতার সুযোগ নিশ্চিত করতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী গৃহভিত্তিক কর্মীদের সোস্যাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষককে হত্যার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত জামালপুরে লেখক সমিতির স্মারকলিপি পেশ অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি আইন, ২০২৬ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন শেরপুরে ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে ৩০০ দরিদ্র পরিবার পেল দানের মাঝে আনন্দ : মানবতার অনন্য দৃষ্টান্ত জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

ভাতিজীর সম্পত্তি লিখে নেয়ার অভিযোগ চাচার বিরুদ্ধে

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ভুক্তভোগী বৈশাখী আক্তার।ছবি: বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের ইসলামপুরে মায়ের জমি রেজিস্ট্রি স্বাক্ষী করার কথা বলে প্রতারণা করে সম্পত্তি লিখে নেয়ায় চাচা প্রভাষক খলিলুর রহমান ও ভাই অলিলুর রহমানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ভাতিজী বৈশাখী আক্তার।

১২ জুলাই দুপুরে ইসলামপুর প্রেসক্লাবের সভাকক্ষে ভুক্তভোগী পরিবার লিখিত বক্তব্যে অভিযোগ করে বলেন, গত ১০ জুলাই আমার জেঠা অলিলুর রহমান দাদির অসুস্থতার কথা বলে ইসলামপুর সাব-রেজিস্টার অফিসে নিয়ে যায় এবং আমার আম্মার নিকট থেকে একটি দলিল রেজিস্ট্রি করে নেন। সেই দলিলে একটি স্বাক্ষী দেওয়ার কথা বলে আমার নিকট থেকে একাধিক স্বাক্ষর নেন। পরে আমি জানতে পারি আমাকে স্বাক্ষীর নামে আমার কাছ থেকেও ত্রিশ শতাংশ জমি রেজিস্ট্রি করে নেন। তৎক্ষণাৎ বিষয়টি বুঝতে পেরে সাব রেজিস্ট্রার অফিসারকে অবহিত করলে চাচারা আমার উপর চড়াও হয়। এ বিষয় নিয়ে তারা আমার স্বামীকে প্রাণনাশের হুমকি দেয়।

এ ঘটনায় প্রশাসনের নিকট ন্যায় বিচার দাবি করেন ভুক্তভোগী পরিবার।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

ভাতিজীর সম্পত্তি লিখে নেয়ার অভিযোগ চাচার বিরুদ্ধে

আপডেট সময় ০৮:০৯:৩১ অপরাহ্ন, বুধবার, ১২ জুলাই ২০২৩