ঢাকা ০৮:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন নৈরাজ্যের প্রতিবাদে সরিষাবাড়ীতে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, আটক ১২ ইসলামপুরে ১০৮ প্রধান শিক্ষক, ৭২ নৈশপ্রহরী পদ শূন্য ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল দেওয়ানগঞ্জে নিরাপদ পুষ্টিকর খাদ্য বিষয়ক প্রচারণা সভা অনুষ্ঠিত জামালপুরে বাল্যবিয়ে প্রতিরোধ কার্যক্রমে ইউএনএফপিএ এর ভূমিকা জমি নিয়ে বিরোধ : সরিষাবাড়ীতে কৃষকের সরিষা ক্ষেত ধ্বংস মনিরুজ্জামান বাদলের লেখালেখির ভুবন : একটি সংক্ষিপ্ত পর্যবেক্ষণ ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার

মাদারগঞ্জে যমুনায় বিলীন শতাধিক বাড়ি-ঘর

চরপাকেরদহ ইউনিয়নের পাকরুল গ্রামে যমুনায় নদী ভাঙ্গন। ছবি: বাংলারচিঠিডটকম

জাহিদুর রহমান উজ্জল, মাদারগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের পাকরুল গ্রামে গত এক সপ্তাহে যমুনা নদীর ভাঙ্গনে শতাধিক ঘর নদীগর্ভে বিলীন হয়ে গেছে। আরও ৫ শতাধিক বাড়ি ভাঙ্গনের হুমকির মুখে। নদী ভাঙ্গন ঠেকাতে তেমন উদ্যোগ নেই বলে অচিরেই এই গ্রামটি নদী গর্ভে বিলীন হতে পারে।

পাকরুল গ্রামের রেজাউল প্রামানিকসহ অনেকে জানান, গত দুই বছর থেকে এই এলাকায় নদী ভাঙ্গন চলছে। ক্রমাগত নদী ভাঙ্গনের কয়েকশ একর ফসলী জমিসহ বাড়ি ঘর, বাগান, গাছপালা, মসজিদ, প্রাথমিক বিদ্যালয় নদী গর্ভে বিলীন হয়ে গেছে। তবে ভাঙ্গন রোধের কোন কাজ হচ্ছে না।

চরপাকেরদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদরুল আলম সরদার জানান, যমুনা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় পাকরুল গ্রামে নদী ভাঙ্গন বেড়েছে। অনেক পরিবার বাড়ি-ঘর ফসলী জমি নদীগর্ভে বিলীন হয়েছে। তাদেরকে সরকারিভাবে সাহায্য সহযোগিতা করা হচ্ছে।

তিনি আরও জানান, ৯ জুলাই এই এলাকার সংসদ সদস্য মির্জা আজম তাকে জানিয়েছেন, পাকরুল গ্রামে নদী ভাঙ্গন রোধে ১ কোটি টাকা বরাদ্দ পেয়েছেন। দ্রুত নদী ভাঙ্গন রোধে ভাঙ্গন এলাকায় জিও ব্যাগ ফেলা হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন

মাদারগঞ্জে যমুনায় বিলীন শতাধিক বাড়ি-ঘর

আপডেট সময় ০৮:২৩:৫৮ অপরাহ্ন, বুধবার, ১২ জুলাই ২০২৩