ঢাকা ০৪:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে নাসিবের কেন্দ্রীয় নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রথমবারের মত জাতীয় জুনিয়র কারাতে প্রতিযোগিতায় জামালপুরের স্বর্ণ জয় প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর ট্রাম্পের ছায়ায় ক্যালিফোর্নিয়ার গভর্নর পদে রিপাবলিকান প্রার্থী স্টিভ হিলটন মক্কা ও জেদ্দায় ‘সম্ভাব্য বিপদের’ সতর্কতা জারি সৌদি আরবের এনআইডি সংশোধনে ইসির বড় অগ্রগতি, ৬৪ লাখের বেশি আবেদন নিষ্পত্তি আগের সময়সূচিতে ফিরল মার্কেট-শপিংমল, বন্ধ রাত ৮টায় দেশজুড়ে ফরেনসিক বিশেষজ্ঞের সংকটের মধ্যেও জামালপুরে একাই দায়িত্ব সামলাচ্ছেন ডাক্তার হারুন কুয়াকাটার পর্যটন সম্ভাবনা কাজে লাগাতে পরিকল্পিত উন্নয়নের তাগিদ পর্যটনমন্ত্রীর গোয়ালের চর ইউনিয়ন পরিষদ ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

জামালপুরে ইউএনও’র বাসভবন উদ্বোধন

উদ্বোধনের পর মোনাজাতে অংশ নেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো. শফিকুর রেজা বিশ্বাস।ছবি: বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: জামালপুরে ১ কোটি ৫৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবন উদ্বোধন করেছেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো. শফিকুর রেজা বিশ্বাস।

১১ জুলাই দুপুরে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে ফলক উন্মোচনের মাধ্যমে ‘পাতাবাহার’ নামে এ বাসভবন উদ্বোধন করা হয়। পরে সেখানে বৃক্ষরোপণ করেন বিভাগীয় কমিশনার।

উদ্বোধনের আগে বিভাগীয় কমিশনার উপজেলা পরিষদ পরিদর্শন করেন। এর আগে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান জেলা প্রশাসক শ্রাবস্তী রায় ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. মোক্তার হোসেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান, সহকারী কমিশনার (ভূমি) মো. বরকত উল্লাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান বেলাল, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা ইয়াসমিন লিটা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুর রহমান, উপজেলা প্রকৌশলী তৌহিদুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ছানোয়ার হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা দিলরুবা ইয়াছমিন প্রমুখ।

এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান জানান, দুই তলা বিশিষ্ট ‘পাতাবাহার’ নামে এ ভবনটি নির্মাণ করেছে এলজিইডি বিভাগ। এর নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৫৩ লাখ টাকা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে নাসিবের কেন্দ্রীয় নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

জামালপুরে ইউএনও’র বাসভবন উদ্বোধন

আপডেট সময় ১০:৫৯:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩