ঢাকা ১০:২০ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে নকলায় মশক নিধন, পরিচ্ছন্নতা কার্যক্রম শেরপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় ছাত্রদল নেতার উপর হামলা : বিচার দাবি বিজিবির অভিযান : দেওয়ানগঞ্জে ভারতীয় মদ উদ্ধার সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন আর নেই ইসলামপুরে যুবদল নেতাকে মামলায় ফাঁসানোর প্রতিবাদে মানববন্ধন মাদারগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপিত গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায় ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে : প্রধানমন্ত্রী শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই করতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

সাংবাদিক নাদিম হত্যা মামলা : এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

সাংবাদিক নাদিম হত্যা মামলার এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।ছবি: বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: বাংলানিউজটুয়েন্টিফোর ডটকমের জামালপুর জেলা প্রতিনিধি ও বকশীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলার এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সর্বস্তরের সাংবাদিক ও সচেতন মহলের উদ্যোগে ১০ জুলাই বেলা ১১টায় বকশীগঞ্জ বাস স্ট্যান্ড মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বকশীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবুর সঞ্চালনায় মানববন্ধনে এসময় বক্তব্য রাখেন বকশীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শাহীন আল আমিন, উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সভাপতি জিএম সাফিনুর ইসলাম মেজর, সিনিয়র সাংবাদিক এইচএম মুছা আলী, বকশীগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক লালন ও সাংবাদিক নাদিম কন্যা রাব্বিলাতুল জান্নাত। মানববন্ধনে বকশীগঞ্জ উপজেলার সকল সাংবাদিক অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলায় নামীয় ২২ জনকে আসামি করা হলেও এখন পর্যন্ত ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরমধ্যে এজাহারভুক্ত মাত্র ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিরা সব অজ্ঞাত ও সন্দেহভাজন আসামি। তাই বাকি আসামিদের দ্রুত গ্রেপ্তার করে তাদের বিচারের আওতায় আনতে সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানান।

উল্লেখ্য, গত ১৪ জুন পেশাগত দায়িত্ব পালন শেষে নিজ বাসায় ফেরার পথে বকশীগঞ্জ শহরের পাট হাটি মোড়ে সাংবাদিক নাদিমের ওপর হামলা চালায় সন্ত্রাসীরা। পরদিন চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাংবাদিক নাদিম। এই হত্যাকান্ডের ঘটনায় মাহমুদুল আলম বাবুকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের স্ত্রী মনিরা বেগম।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু প্রতিরোধে নকলায় মশক নিধন, পরিচ্ছন্নতা কার্যক্রম

সাংবাদিক নাদিম হত্যা মামলা : এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

আপডেট সময় ০৯:২৩:২৫ অপরাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০২৩