ঢাকা ০২:১৯ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত মাদারগঞ্জে শতদল ও স্বদেশ সমবায় সমিতির ৬ কোটি ১০ লাখ টাকার জমির দলিল হস্তান্তর বিদ্যুতের নামে শুধু প্ল্যান্ট করেছে আওয়ামী লীগ : বিমান ও পর্যটন মন্ত্রী বিএনপিনেতা ফিরোজ মিয়া’র উদ্যােগে উঠান বৈঠক অনুষ্ঠিত পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বাগেরহাটায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত মাদারগঞ্জে মিটারের আবেদন করতেই ‘ভুতুড়ে বিল’ : মিটার নেই, সংযোগও নেই তবুও এল বিদ্যুৎ বিল! জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত মানিক সওদাগর বললেন ‘ওটা ছিল ‘স্লিপ অব টাং’ জামালপুরে হচ্ছে মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ

জামালপুরে ক্যান্সার রোগীরা পেল আর্থিক অনুদান

জামালপুরে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করেন জেলা প্রশাসক শ্রাবস্তী রায়।ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: জামালপুর জেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সমাজসেবা অধিদফতর কর্তৃক বাস্তবায়িত ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের মাঝে ১০ জুলাই আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শ্রাবস্তী রায়। চেক বিতরণকালে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানাসহ সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা, বিভিন্ন পর্যায়ের রোগীরা উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রাজু আহমেদ।

জানা যায়, পৌরসভায় অবস্থানকারী ২৮ জন আক্রান্ত ব্যক্তির মাঝে (প্রত্যেক ব্যক্তিকে ৫০ হাজার টাকা করে) মোট ১৪ লাখ টাকা বিতরণ করা হয়।

জেলা প্রশাসক শ্রাবস্তী রায় বলেন, প্রধানমন্ত্রী দেশের সকল স্তরের মানুষের উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সমাজের পিছিয়ে পড়া ও অনগ্রসর জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নের মাধ্যমে মূলধারায় আনার লক্ষ্যে সরকার সমাজসেবা অধিদফতরের আওতায় এসকল কর্মসূচি বাস্তবায়ন করেছেন। সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় দুরারোগ্য রোগে আক্রান্ত রোগীদেরকে আর্থিক অনুদান দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময় সহায়তা গ্রহণকারী উপকারভোগীগণ ও সংশ্লিষ্ট সকলে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যমে দোয়া কামনা করে তাদের অনুভূতি ব্যক্ত করেন।

আপলোডকারীর তথ্য

দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত

জামালপুরে ক্যান্সার রোগীরা পেল আর্থিক অনুদান

আপডেট সময় ০৮:২১:১১ অপরাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০২৩