ঢাকা ১২:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোনো শিশু স্কুলের বাইরে থাকবে না, প্রতিটি শিশুই শিখবে : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী র‌্যাবের অভিযান : দেওয়ানগঞ্জে ৪০ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয় যেন ১১৯ বছরের আলোকবর্তিকা গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভিক্ষার চালেই চলে বৃদ্ধ দম্পতির সংসার, সড়কের পাশে ঝুপড়িতে মানবেতর জীবন বকশীগঞ্জে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা জামালপুরে ১০০ এতিম শিক্ষার্থী পেল দোস্ত এইডের শিক্ষাবৃত্তি সরকার কারিগরি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে : ওয়ারেছ আলী মামুন

সাংবাদিক নাদিম হত্যা মামলা : ওয়ার্ড আওয়ামী লীগের এক নেতা গ্রেপ্তার

আন্দোলন সরকার

আন্দোলন সরকার

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের বকশীগঞ্জে ৭১ টিভির প্রতিনিধি ও উপজেলা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার ঘটনায় আন্দোলন সরকার (৪৫) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আন্দোলন সরকার সাধুরপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং উত্তর ধাতুয়া কান্দা গ্রামের মৃত ইমান আলীর ছেলে।

৪ জুলাই রাত ৮টায় সাধুরপাড়া ইউনিয়নের ধাতুয়া কান্দা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, সাংবাদিক নাদিম হত্যাকান্ডে প্রত্যক্ষভাবে জড়িত থাকা নয়ন মিয়াকে ৩ জুলাই রাতে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে আন্দোলন সরকারের নামও পুলিশকে জানায়। এর সূত্র ধরে আন্দোলন সরকারকে গ্রেপ্তার করা হয়। তবে আন্দোলন সরকার নাদিম হত্যা মামলার এজাহারভুক্ত আসামি নয়। এনিয়ে সাংবাদিক নাদিম হত্যার ঘটনায় মামলার প্রধান আসামি মাহমুদুল আলম বাবুসহ ১৫ জনকে গ্রেপ্তার করা হলো।

বকশীগঞ্জ থানার ওসি মো. সোহেল রানা জানান, গ্রেপ্তার আন্দোলন সরকারকে ৫ জুলাই দুপুরে মামলার তদন্তকারী সংস্থা ডিবি কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৪ জুন রাত সাড়ে ১০ টার দিকে পেশাগত দায়িত্ব পালন শেষে নিজ বাসায় ফেরার পথে পৌর শহরের পাট হাটি মোড়ে একদল সন্ত্রাসী সাংবাদিক নাদিমের পথ রোধ করে তার ওপর হামলা চালায়। হামলায় মারাত্মক আহত নাদিম পরদিন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

সাংবাদিক নাদিম হত্যাকান্ডের ঘটনায় মাহমুদুল আলম বাবুকে প্রধান আসামি করে ২২ জনকে নামীয় ও অজ্ঞাত ২০-২৫ জনকে আসামি করে হত্যা মামলায় দায়ের করেন তাঁর স্ত্রী মনিরা বেগম।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

সাংবাদিক নাদিম হত্যা মামলা : ওয়ার্ড আওয়ামী লীগের এক নেতা গ্রেপ্তার

আপডেট সময় ০৭:৩৩:৩২ অপরাহ্ন, বুধবার, ৫ জুলাই ২০২৩