ঢাকা ০৩:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি শিশু বক্করের চোখের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী ডিবির অভিযান : দেওয়ানগঞ্জে কষ্টি পাথরসদৃশ বস্তু জব্দ, আটক ১১ যমুনায় ফের ইউরিয়া উৎপাদন শুরু জামালপুরে শরৎকালীন টেনিস টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত এপেক সম্মেলনের আগে কিমের দরজায় কড়া নাড়ছেন ট্রাম্প বন্যার পানিতে ডুবতে থাকা গাড়ি থেকে চালককে উদ্ধার করলেন অস্ট্রেলীয় টিভি সাংবাদিক কানাডার সামরিক ঘাঁটিতে অগ্নিকাণ্ডে ৪ সেনা নিহত, আহত ৩৯ এআইয়ের মাধ্যমে গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত, বিশ্বজুড়ে বন্ধ বহু ওয়েবসাইট সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের কাজ চলছে : তথ্যমন্ত্রী

সাংবাদিক নাদিম হত্যার সাথে জড়িত সকল আসামিকে গ্রেপ্তার ও ফাঁসির দাবি

সাংবাদিক নাদিম হত্যার সাথে জড়িত সকল আসামিকে গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে সরিষাবাড়ীতে সাংবাদিকদের মানববন্ধন। ছবি: বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: বাংলারনিউজটুয়েন্টিফোর ডটকমের জামালপুর জেলা প্রতিনিধি ও একাত্তর টিভির বকশীগঞ্জ সংবাদদাতা সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার সাথে জড়িত সকল আসামিকে গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে জামালপুরের সরিষাবাড়ীতে কর্মরত সাংবাদিকদের ব্যানারে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

৫ জুলাই সকাল ১০টায় সরিষাবাড়ী পৌরসভার সামনে তারাকান্দি-সরিষাবাড়ী প্রধান সড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার সাথে জড়িত সকল আসামির গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি করেন। এছাড়া নিহত নাদিমের পরিবারের সার্বিক দায়িত্ব ও নিরাপত্তা নিশ্চিত, সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন এবং ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানানো হয়।

একাত্তর টিভির সরিষাবাড়ী উপজেলার সংবাদদাতা মমিনুল ইসলাম কিসমতের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, সরিষাবাড়ী প্রেসক্লাবের সভাপতি সোলায়মান হোসেন হরেক, সাংবাদিক এম এ রউফ, জহুরুল ইসলাম ঠাণ্ডু, ইব্রাহীম হোসাইন লেবু, শহিদুল ইসলাম নিরব, মিজানুর রহমান মিজান, জামালপুর অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাকারিয়া জাহাঙ্গীর, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, মাসুদুর রহমান, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য রফিকুল ইসলাম প্রমুখ।

উল্লেখ যে, গত ১৪ জুন পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে বকশীগঞ্জ পৌর শহরের কলেজ মোড়ে সন্ত্রাসী হামলার শিকার হন সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম। পরের দিন ১৫ জুন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। সাংবাদিক নাদিম হত্যাকান্ডের ঘটনায় মাহমুদুল আলম বাবুকে প্রধান আসামি করে ২২ জনকে নামীয় ও অজ্ঞাত ২০-২৫ জনকে আসামি করে হত্যা মামলায় দায়ের করেন নিহত নাদিমের স্ত্রী মনিরা বেগম।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

সাংবাদিক নাদিম হত্যার সাথে জড়িত সকল আসামিকে গ্রেপ্তার ও ফাঁসির দাবি

আপডেট সময় ০৭:৫৯:১৯ অপরাহ্ন, বুধবার, ৫ জুলাই ২০২৩