ঢাকা ১২:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোনো শিশু স্কুলের বাইরে থাকবে না, প্রতিটি শিশুই শিখবে : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী র‌্যাবের অভিযান : দেওয়ানগঞ্জে ৪০ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয় যেন ১১৯ বছরের আলোকবর্তিকা গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভিক্ষার চালেই চলে বৃদ্ধ দম্পতির সংসার, সড়কের পাশে ঝুপড়িতে মানবেতর জীবন বকশীগঞ্জে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা জামালপুরে ১০০ এতিম শিক্ষার্থী পেল দোস্ত এইডের শিক্ষাবৃত্তি সরকার কারিগরি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে : ওয়ারেছ আলী মামুন

সাংবাদিক নাদিম হত্যা : দুই আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি

আসামি রেজাউল করিম ও মনিরুল ইসলাম

আসামি রেজাউল করিম ও মনিরুল ইসলাম

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের বকশীগঞ্জে সন্ত্রাসী হামলায় নিহত সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যায় দায় স্বীকার করে আদালতের নিকট জবানবন্দি দিয়েছেন নামীয় দুই আসামি।

২২ জুন আটককৃত ৬ জনের রিমান্ড শেষে বকশীগঞ্জ থানা পুলিশ জামালপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদের আদালতে সাংবাদিক নাদিম হত্যাকান্ডে নিজেদের জড়িয়ে আসামি রেজাউল করিম ও মনিরুল ইসলাম স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

পরে রেজাউল করিম ও মনিরুল ইসলামসহ বাকি আসামিদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত। বাকি আসামিরা হলো মিলন মিয়া, আইনাল মিয়া, গোলাম কিবরিয়া সুমন ও তোফাজ্জল হোসেন।

এর আগে নাদিম হত্যায় আটক আরও ৬ আসামিকে রিমান্ড শেষে ২১ জুন জেল হাজতে পাঠানো হয়।

এ মামলার প্রধান আসামি সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু এখনো রিমান্ডে রয়েছেন।

উল্লেখ্য, পেশাগত দায়িত্ব পালন শেষে পৌর শহরের কাচারী পাড়ায় নিজ বাসায় ফেরার পথে ১৪ জুন রাত সাড়ে ১০টার দিকে চলন্ত মোটরসাইকেল থেকে টেনে হিচঁড়ে নামিয়ে ব্যাপক মারধর করা হয় সাংবাদিক নাদিমকে। এক পর্যায়ে তাকে পিটিয়ে মারাত্মক আহত অবস্থায় ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।

১৫ জুন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম। এ হত্যাকান্ডের ঘটনায় সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর সম্পৃক্ততা উঠে আসে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

সাংবাদিক নাদিম হত্যা : দুই আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি

আপডেট সময় ০৯:০৬:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩