ঢাকা ০৬:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের আন্তর্জাতিক সাক্ষরতা দিবস : মাদারগঞ্জে শোভাযাত্রা আলোচনা সভা নকলায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন, ততক্ষণে পুড়ে ছাই সবকিছু শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন ৩৫ বিজিবির অভিযান : ভারতীয় মদ, কসমেটিকস পণ্য উদ্ধার একদিকে নদীভাঙন প্রতিরোধ : অন্যদিকে ড্রেজার বসিয়ে বালু লুট : এলাকাবাসীর চরম ক্ষোভ মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান বকশীগঞ্জে বৃদ্ধা নুরেদার ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা সড়ক দুর্ঘটনায় ওমর সানি নিহত বিএনপিনেতা শাহ্ মাসুদের গণসংযোগ, লিফলেট বিতরণ

গামছা নিয়ে বের হয়ে গাছে ঝুলে পড়ল শিক্ষার্থী

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর, বাংলারচিঠিডটকম: শেরপুরের শ্রীবরদীতে আশিক (১৯) নামে এক কলেজ ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। ২২ জুন পৌর শহরের পোড়াগড় এলাকার পরিত্যক্ত মাঠে কাঠের বাগানের নিম গাছের ডাল থেকে ওই লাশ উদ্ধার করা হয়।

মৃত আশিক স্থানীয় নূরুল ইসলামের ছেলে ও শ্রীবরদী সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী।

স্থানীয় একাধিক সূত্র জানায়, সংসারের অভাব অনটনের কারণে আশিক টিউশনি করে পড়া লেখার খরচ বহন করতো। সম্প্রতি মানষিক ভারসাম্যহীন হয়ে পড়ে আশিক। মা-বাবা তার চিকিৎসাও করান। এতে কিছুটা সুস্থ্য হয় আশিক। ২১ জুন রাতে আশিক তার মাকে বলে আমি কাঠের বাগানে যামু। এ সময় তার মা তাকে বাধা দেয়। ২২ জুন ভোরে সে একটি নতুন গামছা নিয়ে বাগানে যায়। সেখানে নিম গাছের ডালের সাথে গলায় গামছা পেঁচিয়ে ঝুলে আত্মহত্যা করে। পরে বাড়ির লোকজন দেখে থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

আশিকের মা আকলিমা বলেন, রাতে সে গামছা নিয়ে বাগানে যাইতে চাইছিল। যাবার দেই নাই। আমরা ঘুম থাইকা না উঠতেই ঘর থেকে বের হয়ে যায়। পরে দেহি সে গাছের ডালের সাথে ফাঁসি দিছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে এস আই নূরুল হক বলেন, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে। তবে লাশ বিনা ময়না তদন্তে দাফনের জন্যে পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের

গামছা নিয়ে বের হয়ে গাছে ঝুলে পড়ল শিক্ষার্থী

আপডেট সময় ০৮:৫১:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩