ঢাকা ০৯:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাষ্ট্রপতির বাণী : দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী : সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য অপতথ্য রোধে গণমাধ্যমকর্মীদের কার্যকর ভূমিকা রাখার আহ্বান বিমান ও পর্যটনমন্ত্রীর ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি মাদারগঞ্জে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের ফিজির সমুদ্রসীমায় মোতায়েন হবে অস্ট্রেলিয়ার সৌরশক্তিচালিত সামরিক ড্রোন রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের হামলা ‘লজ্জাজনক’ : ট্রাম্প ইরানী ব্যাংকের সঙ্গে সম্পর্কের অভিযোগে কিউবার ব্যাংকের ওপর মার্কিন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের প্রাথমিক বিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে নিহত ৪ যমুনা সার কারখানা পরিদর্শনে বিসিআইসি চেয়ারম্যান মো. বাবুল মিঞা

সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে মেলান্দহে মানববন্ধন

মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির আয়োজনে এ মানববন্ধন। ছবি: বাংলারচিঠিডটকম

মুত্তাছিম বিল্লাহ, মেলান্দহ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের মেলান্দহে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২২ জুন দুপুরে মেলান্দহ উপজেলা পরিষদের সামনে মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির আয়োজনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও ইত্তেফাক সংবাদদাতা মো. শাহ জামালের সভাপতিত্বে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির আহ্বায়ক ও একুশে টেলিভিশনের জামালপুর প্রতিনিধি মুক্তা আহমেদ, শহীদ সমর থিয়েটারের সাধারণ সম্পাদক ও প্রবীণ সাংবাদিক রেজাউল করিম লেবু, ইউনিটির সহ-সভাপতি দৈনিক খবর পত্রের ফজলুল করিম, সংবাদ সারাবেলার আলমগীর আহমেদ শাহজাহান, ইত্তেফাকের ইসলামপুর সংবাদদাতা শফিকুল ইসলাম ফারুক, প্রতিদিনের সংবাদের জিল্লুর রহমান রতন, যায়যায়দিনের মেলান্দহ প্রতিনিধি মুত্তাছিম বিল্লাহ, দৈনিক সংবাদ এর সামিউল ইসলাম, সার্চ মানবাধিকার সোসাইটি জেলা শাখার সভাপতি মোহাম্মদ নুরুল্লাহ, সহ-সভাপতি আমজাদ হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা সামিউল ইসলামসহ আরও অনেকে। সমাবেশে সঞ্চালনা করেন, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিন পত্রিকার মেলান্দহ প্রতিনিধি ফরিদুল ইসলাম।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা নাদিম হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানান। সেই সাথে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের জোর দাবি জানান বক্তারা।

পরে মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম মিঞার নিকট স্মারকলিপি প্রদান করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাষ্ট্রপতির বাণী : দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ

সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে মেলান্দহে মানববন্ধন

আপডেট সময় ০৯:৩০:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩