ঢাকা ০৫:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্থানান্তরের আবেদন নেই : জাল কাগজে বদলে গেল সম্ভাব্য মেম্বার প্রার্থীর ভোটার এলাকা জামালপুরে রোটারি ক্লাবের উদ্যোগে মাদকবিরোধী শোভাযাত্রা অনুষ্ঠিত বকশীগঞ্জে ইউএনও’র অভিযানে ২৩ বস্তা সার জব্দ বীর মুক্তিযোদ্ধা আহসানুল করিমের দাফন সম্পন্ন, দেওয়া হয় রাষ্ট্রীয় সম্মান স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের অপরাধে যুবকের কারাদণ্ড দেওয়ানগঞ্জে নদী থেকে শিশুর গলিত মরদেহ উদ্ধার ডেঙ্গু রোগীদের মশারি দিলেন যুবদলনেতা সোহেল রানা খান মাদারগঞ্জে ফ্রিজে ৪০ কেজি পচা মাংস, ব্যবসায়ীকে জরিমানা শেরপুর বার্ড ক্লাব ও শাইন এর উদ্যোগে বৃক্ষরোপণ বিএনপিনেতা শাহ মাসুদের নির্বাচনী গণসংযোগ, লিফলেট বিতরণ

জামালপুরে গ্রামীণ ব্যাংকের বৃক্ষরোপণ শুরু

গাছের চারা রোপণ করা হয়। ছবি: বাংলারচিঠিডটকম

এম আলমগীর, নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম : ‘গাছে গাছে ভরবো দেশ-আসবে দেশে সবুজ ছায়ার পরিবেশ’ এই প্রতিপাদ্যে গ্রামীণ ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এ কে এম সাইফুল মজিদ ও ব্যবস্থাপনা পরিচালক মোসলেম উদ্দীনের মহতি উদ্যোগে গ্রামীণ ব্যাংক কর্তৃক-২০২৩ সালে সারাদেশব্যাপী ২০ কোটি গাছের চারা রোপণের উদ্যোগ নেয়া হয়েছে। সেই লক্ষ্যে গ্রামীণ ব্যাংক জামালপুর জোনের ৫টি এরিয়ার ৫৬টি শাখায় মোট ৬ লাখ ৬৫ হাজার বনজ, ফলদ ও ওষুধী গাছের চারা বিতরণ ও রোপণ করার কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

২০ জুন সকাল থেকে বিকেল পর্যন্ত গ্রামীণ ব্যাংক জামালপুর জোনের ৫টি এরিয়ার ৫৬টি শাখায় আনুষ্ঠানিকভাবে এ বৃক্ষরোপণ উদ্বোধনের আয়োজন করা হয়।

গাছের চারা বিতরণ করা হয়।ছবি: বাংলারচিঠিডটকম

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জোনের জোনাল ম্যানেজার নারায়ণ চন্দ্র মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামালপুর জোনের জোনাল অডিট অফিসার গোলাম মোহাম্মদ।

এসময় আরও উপস্থিত ছিলেন, জামালপুর এরিয়া ম্যানেজার মোহাম্মদ আবু সায়েম খাঁন, প্রোগ্রাম অফিসার মির্জা আবু আহম্মেদ আব্দুল্লাহ, মেলান্দহ এরিয়া ম্যানেজার মো. আনোয়ারুল হক, প্রোগ্রাম অফিসার কাজি মনিরুজ্জামান, সরিষাবাড়ী এরিয়া ম্যানেজার ফাহমিনা আক্তার পুষ্প, ধনবাড়ী এরিয়া ম্যানেজার মো. নুরুল ইসলাম, প্রোগ্রাম অফিসার মো. কবির আহম্মেদ, মধুপুর এরিয়া ম্যানেজার চৌধুরী মো. আনোয়ারুল ইসলাম ও প্রোগ্রাম অফিসার মো. ফরহাদ মিয়া।

প্রতিটি শাখায় ১১ হাজার ৮৬৭টি গাছের চারা বিতরণ করা হবে বলে জানা গেছে।

আপলোডকারীর তথ্য

স্থানান্তরের আবেদন নেই : জাল কাগজে বদলে গেল সম্ভাব্য মেম্বার প্রার্থীর ভোটার এলাকা

জামালপুরে গ্রামীণ ব্যাংকের বৃক্ষরোপণ শুরু

আপডেট সময় ০৯:০০:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জুন ২০২৩