ঢাকা ১০:৫৮ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে মাদারগঞ্জে মানববন্ধন

মাদারগঞ্জ প্রেসক্লাবের মানববন্ধন। ছবি: বাংলারচিঠিডটকম

মাদারগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: বাংলানিউজটোয়েন্টিফোরডটকমের জামালপুর জেলা প্রতিনিধি ও ৭১ টিভির উপজেলা সংবাদদাতা গোলাম রাব্বানী নাদিমের হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে মাদারগঞ্জ প্রেসক্লাবের কর্মরত সকল সাংবাদিকরা। মাদারগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে ১৮ জুন বেলা ১১টার সময় মাদারগঞ্জ উপজেলা চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, মাদারগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহিদুর রহমান উজ্জ্বল, সাধারণ সম্পাদক জুলফিকার বাবুল, সহ-সভাপতি মির্জা হুমায়ুন কবির, এস এম হুমায়ুন কবির বক্কর, নির্বাহী সদস্য মোহাম্মদ শাহিন, বালিজুড়ী ফাজেল মাহমুদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাই বুলু, মাদারগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল, উপজেলা আওয়ামী লীগের সদস্য মিজানুর রহমান তালুকদার প্রমুখ।

এসময় মাদারগঞ্জ প্রেসক্লাবের সকল সদস্যসহ সর্বস্তরের লোক অংশগ্রহণ করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ীতে অনলাইন জুয়ার ‘সম্রাট’ সবুজ গ্রেপ্তার

সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে মাদারগঞ্জে মানববন্ধন

আপডেট সময় ০৮:৫০:২৬ অপরাহ্ন, রবিবার, ১৮ জুন ২০২৩