ঢাকা ০৯:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাষ্ট্রপতির বাণী : দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী : সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য অপতথ্য রোধে গণমাধ্যমকর্মীদের কার্যকর ভূমিকা রাখার আহ্বান বিমান ও পর্যটনমন্ত্রীর ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি মাদারগঞ্জে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের ফিজির সমুদ্রসীমায় মোতায়েন হবে অস্ট্রেলিয়ার সৌরশক্তিচালিত সামরিক ড্রোন রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের হামলা ‘লজ্জাজনক’ : ট্রাম্প ইরানী ব্যাংকের সঙ্গে সম্পর্কের অভিযোগে কিউবার ব্যাংকের ওপর মার্কিন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের প্রাথমিক বিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে নিহত ৪ যমুনা সার কারখানা পরিদর্শনে বিসিআইসি চেয়ারম্যান মো. বাবুল মিঞা

সাংবাদিক নাদিমের হত্যাকারীদের শাস্তির দাবিতে জামালপুর প্রেসক্লাবের মানববন্ধন

জামালপুর প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধন। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: জামালপুরের বকশীগঞ্জে বাংলা নিউজ ২৪ ডটকম এর জেলা প্রতিনিধি সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলার আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুর প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ১৭ জুন দুপুর ১২টায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লুৎফর রহমানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখন জামালপুর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ কাফি পারভেজ, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি এম এ জলিল, সাবেক সভাপতি আইনজীবী ইউসুফ আলী, দৈনিক সমকালের সাংবাদিক আনোয়ার হোসেন মিন্টু, বাংলাদেশ বেতারের সাংবাদিক ফজলে এলাহী মাকাম, দৈনিক সচেতনকণ্ঠের সম্পাদক বজলুর রহমান প্রমুখ।

বক্তারা সাংবাদিক নাদিম হত্যা মামলার প্রধান আসামি ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুসহ হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি এবং অবৈধভাবে উপার্জিত বাবুর সব সম্পদ বাজেয়াপ্ত, স্থানীয় সরকার বিভাগ থেকে বাবুকে অব্যাহতি এবং সাংবাদিক নিরাপত্তা সুরক্ষা আইন করার দাবি জানান।

মানববন্ধনে জামালপুর প্রেসক্লাবের সদস্য ও সহযোগী সদস্য, সারা জেলায় কর্মরত সাংবাদিক ছাড়াও ই-প্রেসক্লাব, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন জামালপুর শাখা, হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক ও সম্মিলিত সামাজিক আন্দোলন জেলা শাখার কর্মকর্তা, সদস্যরা অংশ নেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাষ্ট্রপতির বাণী : দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ

সাংবাদিক নাদিমের হত্যাকারীদের শাস্তির দাবিতে জামালপুর প্রেসক্লাবের মানববন্ধন

আপডেট সময় ০৯:৫৬:০৪ অপরাহ্ন, শনিবার, ১৭ জুন ২০২৩