ঢাকা ০৩:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে নাসিবের কেন্দ্রীয় নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রথমবারের মত জাতীয় জুনিয়র কারাতে প্রতিযোগিতায় জামালপুরের স্বর্ণ জয় প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর ট্রাম্পের ছায়ায় ক্যালিফোর্নিয়ার গভর্নর পদে রিপাবলিকান প্রার্থী স্টিভ হিলটন মক্কা ও জেদ্দায় ‘সম্ভাব্য বিপদের’ সতর্কতা জারি সৌদি আরবের এনআইডি সংশোধনে ইসির বড় অগ্রগতি, ৬৪ লাখের বেশি আবেদন নিষ্পত্তি আগের সময়সূচিতে ফিরল মার্কেট-শপিংমল, বন্ধ রাত ৮টায় দেশজুড়ে ফরেনসিক বিশেষজ্ঞের সংকটের মধ্যেও জামালপুরে একাই দায়িত্ব সামলাচ্ছেন ডাক্তার হারুন কুয়াকাটার পর্যটন সম্ভাবনা কাজে লাগাতে পরিকল্পিত উন্নয়নের তাগিদ পর্যটনমন্ত্রীর গোয়ালের চর ইউনিয়ন পরিষদ ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

সাংবাদিক নাদিমের হত্যাকারীদের ফাঁসির দাবিতে প্রতিবাদ সমাবেশ

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম : সন্ত্রাসী হামলার শিকার হয়ে গুরুতর আহত সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম ১৫ জুন দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

১৪ জুন রাত ১০টার দিকে বকশীগঞ্জ পৌর এলাকার পাটহাটি মোড়ে সন্ত্রাসী হামলার শিকার হন তিনি। সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম বাংলানিউজ২৪ ডটকমের জামালপুর জেলা প্রতিনিধি এবং ৭১ টিভির বকশীগঞ্জ উপজেলার সংবাদ সংগ্রাহক হিসেবে সাংবাদিকতা পেশায় নিয়োজিত ছিলেন।

সাংবাদিক নাদিমের মৃত্যুতে ১৫ জুন বিকেলে জামালপুর প্রেসক্লাবে তাৎক্ষণিক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জামালপুর প্রেসক্লাবের সহ-সভাপতি অধ্যাপক মো. সুরুজ্জামান ও সাধারণ সম্পাদক লুৎফর রহমান, সাংবাদিক মোস্তফা মনজু, বজলুর রহমান, আনোয়ার হোসেন মুক্তা, মোস্তাফিজুর রহমান, মুক্তা আহাম্মেদ, শহিদুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, নিহত সাংবাদিক নাদিমের পরিবারের স্বজনরা অভিযোগ করছেন, সাংবাদিক নাদিমের ওপর সন্ত্রাসী হামলার ঘটনার সাথে সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তার লোকজন জড়িত রয়েছে।

বক্তারা মাহমুদুল আলম বাবুসহ হামলাকারী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি হিসেবে তাদের ফাঁসির দাবি জানান।

এদিকে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের মৃত্যুতে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি মানবাধিকারকর্মী বাংলারচিঠিডটকমের সম্পাদক জাহাঙ্গীর সেলিম ও সাধারণ সম্পাদক কবি রাজন্য রুহানি। তারা সাংবাদিক নাদিম হত্যার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে নাসিবের কেন্দ্রীয় নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাংবাদিক নাদিমের হত্যাকারীদের ফাঁসির দাবিতে প্রতিবাদ সমাবেশ

আপডেট সময় ০৯:২৭:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩