ঢাকা ০৭:২৭ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর রমজান উপলক্ষে খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার সরিষাবাড়ীতে কৃষকের আধা পাকা ধানক্ষেত ধ্বংস সরিষাবাড়ীতে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত জামালপুরে হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের সভা অনুষ্ঠিত মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস : প্রথমবারের মতো মহাকাশযান ধরে ফেলল স্পেসএক্স বঙ্গোপসাগরে নিম্নচাপ : ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় ইইউ’র সহযোগিতা বাড়ানোর আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুর শহরে বিক্ষোভ মিছিল নৈরাজ্যের প্রতিবাদে সরিষাবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল

যুবলীগনেতা শামীম হাজারীর বিরুদ্ধে নারী ধর্ষণের অভিযোগে মামলা

যুবলীগনেতা মজিবুল হাসান শামীম হাজারী

যুবলীগনেতা মজিবুল হাসান শামীম হাজারী

মাহমুদুল হাসান মুক্তা, নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: বিয়ের দাবিতে অনশনের একদিনের পর ওই নারী যুবলীগনেতার বিরুদ্ধে থানায় ধর্ষণ মামলা দায়ের করেছে। ১৩ জুন বিকেলে মেলান্দহ হাজরাবাড়ী পৌর যুবলীগের সহ-সভাপতি মজিবুল হাসান শামীম হাজারীকে আসামি করে ভুক্তভোগী ওই নারী মামলাটি দায়ের করেন ।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে শামীম হাজারীর সাথে ওই নারীর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সম্পর্ক হওয়ার পর গত এপ্রিলে বিয়ের কথা বলে জামালপুর শহরের হাইস্কুল মোড় জিন্নাহ নামে লোকের চারতলা বাসার নিচতলায় ভাড়াবাসা নিয়ে দেয় ওই নারীকে। সেখানেই ওই নারী বসবাস করতেন। মাঝে মধ্যে ওই ভাড়াটে বাসায় গিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে শামীম হাজারী তাকে জোরপূর্বক ধর্ষণ করতেন। পরে বিয়ের জন্যে তাকে চাপ দেন ওই নারী। একপর্যায়ে ওই নারীর সাথে যোগাযোগ বন্ধ করে দেন শামীম হাজারী। বাধ্য হয়ে ওই নারী ১২ জুন বেলা সাড়ে ১২টার দিকে ওই নেতার বাড়িতে বিয়ের দাবিতে অনশন শুরু করেন। দুপুর আড়াইটার দিকে ওই নেতার স্বজনরা ওই নারীকে তিনতলা থেকে টেনে হিঁচড়ে মারধর করে বাড়ি থেকে বের করে দেন। ১৩ জুন বিকেলে ওই নারী বাদী হয়ে মজিবুল হাসান শামীম হাজারীকে আসামি করে ধর্ষণের মামলা দায়ের করেন জামালপুর সদর থানায় ।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাওনেওয়াজ বলেন, ধর্ষণের ঘটনায় ওই নারী বাদী হয়ে মজিবুল হাসান শামীম হাজারীকে একমাত্র আসামি করে থানায় মামলা দায়ের করেন। ভিকটিমকে মেডিকেল করাতে হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিকে গ্রেপ্তার করতে অভিযান চলছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর

যুবলীগনেতা শামীম হাজারীর বিরুদ্ধে নারী ধর্ষণের অভিযোগে মামলা

আপডেট সময় ০১:১৯:০২ অপরাহ্ন, বুধবার, ১৪ জুন ২০২৩