ঢাকা ০৬:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাল নোট শনাক্তে জনসচেতনতা ও সতর্কতা বাড়ানোর আহ্বান বাংলাদেশ ব্যাংকের মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ব্যয় দুই লাখ টাকার মধ্যে রাখার উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী নৈরাজ্য ষড়যন্ত্রের প্রতিবাদে জামালপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ৩৫ বিজিবির অভিযান : বকশীগঞ্জ সীমান্তে ভারতীয় মদ জব্দ একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন নৈরাজ্যের প্রতিবাদে সরিষাবাড়ীতে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, আটক ১২ ইসলামপুরে ১০৮ প্রধান শিক্ষক, ৭২ নৈশপ্রহরী পদ শূন্য ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল দেওয়ানগঞ্জে নিরাপদ পুষ্টিকর খাদ্য বিষয়ক প্রচারণা সভা অনুষ্ঠিত

বকশীগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ!

ছবিটি প্রতীকী

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের বকশীগঞ্জে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে (৮) ধর্ষণের অভিযোগ উঠেছে। বিদ্যালয় বন্ধ কিনা জানতে গিয়ে ওই শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছে বলে জানিয়েছেন ওই শিক্ষার্থীর পরিবার।

৫ জুন বেলা ১১টার দিকে ঘটনাটি ঘটেছে ধানুয়া কামালপুর ইউনিয়নের টেংরামারী গ্রামে।

স্থানীয় ও নির্যাতিতা ওই শিক্ষার্থীর পরিবার জানান, ৫ জুন সকালে টেংরামারী গ্রামের এক কাঠ মিস্ত্রির কন্যা বিদ্যালয় বন্ধ কিনা তা জানতে তার প্রতিষ্ঠান যদুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যান। বিদ্যালয়ে গিয়ে জানতে পারেন সরকারিভাবে সকল বিদ্যালয় ৪ দিনের বন্ধ ঘোষণা করা হয়েছে। এরপর বিদ্যালয় থেকে বাড়ির দিকে ফেরার পথে ওই শিক্ষার্থীর দুসম্পর্কের নানা (মায়ের ফুফা) স্থানীয় যদুরচর গ্রামের মিয়ের উদ্দিনের ছেলে মোতালেব মিয়া (৫০) তাকে ২০ টাকা দিয়ে প্রলোভন দেখান। এক পর্যায়ে একটি সুপারির বাগানে নিয়ে তাকে ধর্ষণ করেন মোতালেব মিয়া। দুইদিন পর বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ওই শিক্ষার্থীর মা জানান, ৭ জুন সকাল ৬টায় ধানুয়া কামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান লাকপতির কাছে এঘটনার বিচার চাইতে গেলে তিনি বিষয়টি দেখবেন বলে তাকে জানানো হয়।

এঘটনায় ধর্ষকের বিচারের দাবি জানিয়েছেন ওই শিক্ষার্থীর পরিবার ও স্থানীয় এলাকাবাসী।

বকশীগঞ্জ থানার ওসি মো. সোহেল রানা জানান, স্কুল ছাত্রী ধর্ষণের ঘটনাটি তিনি প্রাথমিকভাবে জানতে পেরেছেন। এঘটনায় অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাল নোট শনাক্তে জনসচেতনতা ও সতর্কতা বাড়ানোর আহ্বান বাংলাদেশ ব্যাংকের

বকশীগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ!

আপডেট সময় ০৯:৫৭:১৯ অপরাহ্ন, বুধবার, ৭ জুন ২০২৩