ঢাকা ১২:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুখাদ্যে চিনির বদলে অ্যাসপারটেম, বিটা-ক্যারোটিনের বদলে বস্ত্রের রং প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে মারধর, স্বর্ণের চেইন ছিনতাই, সংবাদ সম্মেলনে অভিযোগ করলেন বাবা-মা বাংলাদেশ বাউল সমিতির কেন্দ্রীয় কমিটিতে স্থান পেলেন সাংবাদিক মাসুদুর রহমান মেলান্দহে দুটি ইটভাটায় চার লাখ টাকা জরিমানা নকলায় পুলিশের চেক পোস্টে ভারতীয় মদ জব্দ দেওয়ানগঞ্জে নাশকতার মামলায় গ্রেপ্তার ২ জামালপুরে মৎস্যজীবীদলের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী নতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে : শ্রমমন্ত্রী

সংঘর্ষের আশঙ্কা ঠেকাতে চীনের সঙ্গে আলোচনা ‘অপরিহার্য্য’: যুক্তরাষ্ট্র

বাংলারচিঠিডটকম ডেস্ক : মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন ৩ জুন বলেছেন, যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে সংলাপ ‘অপরিহার্য্য’, যা ভুল বোঝাবুঝি থেকে সংঘাতেও গড়াতে পারে, সেটা এড়াতে সাহায্য করবে। যুক্তরাষ্ট্র ও চীনের প্রতিরক্ষা মন্ত্রীর মধ্যে আনুষ্ঠানিক বৈঠকের জন্য যুক্তরাষ্ট্রের একটি আমন্ত্রণ বেইজিং প্রত্যাখ্যান করার পরে তিনি এ কথা বলেন।

২ জুন রাতে সিঙ্গাপুরে ‘শাংরি-লা ডায়ালগ ডিফেন্স’ শীর্ষ সম্মেলনের উদ্বোধনী নৈশভোজে প্রথমবারের মতো অস্টিন ও লি শাংফু করমর্দন করেন এবং সংক্ষিপ্তভাবে কথা বলেন। তবে তাদের এই কথোপকথন, তাদের মধ্যে আরো গুরুত্বপূর্ণ কথা-বার্তা বিনিময়ের ব্যাপারে পেন্টাগনের আশা পূরণে ব্যর্থ হয়েছে। খবর এএফপি’র।

বেইজিং-কে মোকাবিলা করতে এই অঞ্চলে জোট ও অংশীদারিত্ব বাড়াতে শীর্ষ আমেরিকান কর্মকর্তাদের চাপের অংশ হিসেবে মার্কিন প্রতিরক্ষা প্রধান এশিয়া সফরে রয়েছেন। ইতোপূর্বে এই সফরে তিনি জাপান যান এবং তিনি সফরে ভারতকে ও অন্তর্ভুক্ত করবেন।

অস্টিন শাংরি-লা সংলাপে মন্তব্য করেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র মনে করছে, চীনের সাথে তার যোগাযোগের পথ উন্মুক্ত করা অপরিহার্য।’

তিনি বলেন, ‘সংকট থেকে যা সংঘাতে মোড় নিতে পারে, এমন বিষয়গুলি নিয়ে আমরা যত বেশি কথা বলব, তত বেশি আমদের ভুল বোঝাবুঝি ও পরিস্থিতি নিয়ে ভুল ভাবনাগুলি এড়াতে পারব।’ মার্কিন যুক্তরাষ্ট্র শীর্ষ সম্মেলনের সাইডলাইনে আলোচনার জন্য লিকে আমন্ত্রণ জানান, তবে বেইজিং সে আমন্ত্রন প্রত্যাখ্যান করে।’

একজন ঊর্ধ্বতন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা বলেন, দুজনের কথা বলা ভাল ছিল। তবে, অস্টিন বলেন, ‘নৈশভোজে সৌহার্দ্যপূর্ণ করমর্দন সারগর্ভ আলোচনায় অংশ গ্রহনের বিকল্প নয়।’

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিশুখাদ্যে চিনির বদলে অ্যাসপারটেম, বিটা-ক্যারোটিনের বদলে বস্ত্রের রং

সংঘর্ষের আশঙ্কা ঠেকাতে চীনের সঙ্গে আলোচনা ‘অপরিহার্য্য’: যুক্তরাষ্ট্র

আপডেট সময় ০৯:৪৪:০১ অপরাহ্ন, শনিবার, ৩ জুন ২০২৩