ঢাকা ০৬:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ইউপি নির্বাচন সুষ্ঠু করতে ৫৫ দলের সঙ্গে সংলাপে বসছে ইসি জামালপুর যৌনপল্লীতে যৌনকর্মীদের জরায়ুমুখ ক্যানসার এবং ব্রেস্ট ক্যানসার স্ক্রিনিং সেবা পলাতক শেখ হাসিনা ফেরত আসবে না : ওয়ারেছ আলী মামুন জামালপুর জেলার শ্রেষ্ঠ তদন্ত কেন্দ্র তারাকান্দি, সম্মাননা পেলেন ইনচার্জ মনিরুল নৈরাজ্যের প্রতিবাদে পোগলদিঘায় বিএনপির বিক্ষোভ মিছিল মরহুম জাহেদ আলী চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত বকশীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নতুন গঠিত মাদারগঞ্জে ইটভাটায় অভিযান, তিন প্রতিষ্ঠানকে জরিমানা সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ

মেলান্দহে মাইক্রোবাস-অটোরিকশা ত্রিমুখী সংঘর্ষে নিহত ১ আহত ৬

দুর্ঘটনাস্থলে মাইক্রোবাসটি।ছবি: বাংলারচিঠিডটকম

মুত্তাছিম বিল্লাহ, মেলান্দহ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের মেলান্দহে সড়ক দুর্ঘটনায় অটোরিকশাচালক শাহীন শাহী (৩৮) নিহত হয়েছে। এঘটনায় আহত আরও চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত শাহীন শাহী উপজেলার বানিপাকুরিয়া গ্রামের বুছা শেখের ছেলে। ৩ জুন সন্ধ্যা ৬টার দিকে উপজেলার জামালপুর-দেওয়ানগঞ্জ মহাসড়কের চরবানিপাকুরিয়া ইউনিয়নের বজরদ্দিপাড়া এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

আহত ব্যক্তিরা হলেন, অটোরিকশার যাত্রী মেলান্দহের আব্দুর রহিমের মেয়ে গুলেছা (৪৫), ফারহান তানভীরের মেয়ে ছন্দা (২৮), হরিপুর গ্রামের রাসেলের মেয়ে রুমাইসা (২), জামালপুর শহরের গেইটপাড় এলাকার রেজাউল (৫০), মাছিমপুর গ্রামের নুরুল ইসলাম (৫২) ও মালগুদাম এলাকার নাছির সরকারের ছেলে রানা সরদার (৩৫)।

জানা গেছে, ৩ জুন সন্ধ্যায় জামালপুর-দেওয়ানগঞ্জ সড়কে মাইক্রোবাস ও অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশা চালক শাহীন শাহী ঘটনাস্থলেই মারা যান। মাইক্রোবাসের রেজিস্ট্রেশন নং (ঢাকা মেট্রো-গ ১৫-৭৬০৪ ) পরে মাইক্রোবাসের সাথে অন্য আরেকটি অটোরিকশার ধাক্কা লাগে। ঘটনার পরপরই মাইক্রোবাসের চালক পালিয়ে যায়। পরে অটোরিকশার যাত্রীরা গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। আহতদের মধ্যে রানা সরদারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাইক্রোবাসটি ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। তবে এখনো কোন মামলা হয়নি। নিহতের স্বজন ও আহতরা আসলে তাদের সর্বোচ্চ সহায়তা প্রদান করা হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

মেলান্দহে মাইক্রোবাস-অটোরিকশা ত্রিমুখী সংঘর্ষে নিহত ১ আহত ৬

আপডেট সময় ০৯:৫৩:৫৮ অপরাহ্ন, শনিবার, ৩ জুন ২০২৩