ঢাকা ০৪:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি শিশু বক্করের চোখের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী ডিবির অভিযান : দেওয়ানগঞ্জে কষ্টি পাথরসদৃশ বস্তু জব্দ, আটক ১১ যমুনায় ফের ইউরিয়া উৎপাদন শুরু জামালপুরে শরৎকালীন টেনিস টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত এপেক সম্মেলনের আগে কিমের দরজায় কড়া নাড়ছেন ট্রাম্প বন্যার পানিতে ডুবতে থাকা গাড়ি থেকে চালককে উদ্ধার করলেন অস্ট্রেলীয় টিভি সাংবাদিক কানাডার সামরিক ঘাঁটিতে অগ্নিকাণ্ডে ৪ সেনা নিহত, আহত ৩৯ এআইয়ের মাধ্যমে গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত, বিশ্বজুড়ে বন্ধ বহু ওয়েবসাইট সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের কাজ চলছে : তথ্যমন্ত্রী

মুক্তা সুলতানাকে চাকরি দিলেন আইসিটি প্রতিমন্ত্রী

বাংলারচিঠিডটকম ডেস্ক : ‘ফেসবুক লাইভে’ সার্টিফিকেট পুড়িয়ে দেওয়ার পর গণমাধ্যমের নজরে আসা মুক্তা সুলতানা আইসিটি বিভাগের অধীন ‘একটি প্রকল্পে’ অফিসার পদে ৩৫ হাজার টাকা বেতনের চাকরি পেয়েছেন।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক তাকে এ চাকরির ব্যবস্থা করে দিয়েছেন।

কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার বনগ্রামের মুক্তা সুলতানা রাজধানীর ইডেন মহিলা কলেজ থেকে ২০১৯ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। গত কয়েক বছর ধরে চাকরির চেষ্টা করেও চাকরি না পেয়ে হতাশ হয়ে মুক্তা গত ২৩ মে ‘ফেইসবুক লাইভে’ এসে ২৭ বছরের জীবনে অর্জিত সব একাডেমিক সার্টিফিকেট পুড়িয়ে ফেলেন।

এ বিষয়টি ‘বায়ান্ন টেলিভিশনের’ মাধ্যমে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের দৃষ্টিগোচর হলে তিনি মুক্তা সুলতানার সাথে যোগাযোগ করেন এবং তাঁর দপ্তরে আসার জন্য অনুরোধ জানান।

প্রতিমন্ত্রী মুক্তার সাথে আলোচনার পর প্রধানমন্ত্রীর পক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন ‘এস্টাবলিশমেন্ট অব সিকিউরড ইমেইল ফর গভর্নমেন্ট অ্যান্ড ডিজিটাল লিটারেসি সেন্টার’ প্রকল্পে ‘কন্টেন্ট ডেভেলপমেন্ট এন্ড সোশ্যাল কমিউনিকেশন অফিসার’ পদে ৩৫ হাজার টাকা বেতনের চাকরির নিয়োগপত্র তুলে দেন।

এই চাকরি পেয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মুক্তা সুলতানা বলেন, ‘আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সহানুভুতির কারণে আমার চাকরি হয়েছে। আমি তার প্রতি কৃতজ্ঞ।’ একজন প্রতিমন্ত্রী ‘ফেসবুক ভিডিও’ দেখে নাগরিকের ক্ষোভ-দুঃখ-হতাশা দূর করতে তাকে খুঁজে এনে ব্যক্তিগত উদ্যোগে চাকরির ব্যবস্থা করবেন তা এখনো তার কাছে বিস্ময়ের।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

মুক্তা সুলতানাকে চাকরি দিলেন আইসিটি প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৯:১৭:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৯ মে ২০২৩