ঢাকা ০৯:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী ২০২৭ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে কোনো ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে না জামালপুরে এপির উদ্যোগে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত জীবিত অবস্থায় নিজের চল্লিশার খাবার খাওয়ালেন আব্দুস সামাদ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী মুর্শিদাবাদে তরুণীর অভিযোগ : গ্রেপ্তার জামালপুরের যুবক জুলাই গণঅভ্যুত্থান দিবস : বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান দিবস : জামালপুরে ১১ দলের গণমিছিল জুলাই গণঅভ্যুত্থান দিবস : জামালপুরে বিজয় মিছিল সমাবেশ হাসিনাবিরোধী আন্দোলনে এক ছিলাম, এখনও এক থাকতে হবে : শামীম তালুকদার

টানা চতুর্থবারের মত ফ্রান্সের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন এমবাপ্পে

বাংলারচিঠিডটকম ডেস্ক : ফরাসি লিগ ওয়ানে টানা চার মৌসুমে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন কিলিয়ান এমবাপ্পে। পিএসজিকে রেকর্ড ১১তম শিরোপা জয়ে সহযোগিতার স্বীকৃতি হিসেবে এমবাপ্পে সেরার পুরস্কার পেয়েছেন।

ফরাসি এই তারকা স্ট্রাইকার এবারের লিগে ২৮ গোল করেছেন। টানা পঞ্চমবারের মত সর্বোচ্চ গোলদাতা হিসেবে লিগ শেষ করার পথেই আছেন এমবাপ্পে। সেরা খেলোয়াড়ের পুরস্কার গ্রহণ করে এমবাপ্পে বলেছেন, ‘এটা সত্যিই আনন্দের। আমি সবসময় জিততে চাই। লিগের ইতিহাসে আমার নাম লেখাতে চাই। কিন্তু সব কিছুই এত দ্রুত জয়ের আশা করিনা।’

এবারের মৌসুমে সব মিলিয়ে ৪০ গোল করেছেন এমবাপ্পে। গত মৌসুম শেষে রিয়াল মাদ্রিদে যাওয়া প্রায় নিশ্চিত থাকলেও শেষ পর্যন্ত তিন বছরের চুক্তিতে পিএসজিতে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। ২০২৫ সাল পর্যন্ত এমবাপ্পে যদি খেলতে না চান তবে চুক্তি শর্তানুযায়ী ২৪ বছর বয়সী এ তারকার সাথে পিএসজির বর্তমান চুক্তির মেয়াদ আগামী বছর শেষ হচ্ছে। ভবিষ্যত নিয়ে বলতে গিয়ে এমবাপ্পে বলেছেন, ‘আগামী মৌসুম পর্যন্ত আমি এখানেই থাকবো।’

১৯৯৪ সালে প্রথমবারের মত ফরাসি লিগে সেরা খেলোয়াড়ের পুরস্কার দেয়া শুরু হয়। প্রথম খেলোয়াড় হিসেবে চতুর্থবারের মত এই পুরস্কার জয়ের কৃতিত্ব দেখালেন এমবাপ্পে। পিএজির হয়ে এর আগে সর্বোচ্চ তিনবার সেরার পুরস্কার জয় করেছিলেন জ্লাটান ইব্রাহিমোভিচ।

মৌসুমের সেরা কোচ মনোনীত হয়েছে লেন্সের ফ্রাংক হেইস। তার অধীনে লেন্স দ্বিতীয় স্থানে থেকে মৌসুম শেষ করতে যাচ্ছে। দুই দশক পর চ্যাম্পিয়ন্স লিগেও ফিরেছে লেন্স। এই দলের ব্রাইস সাম্বা হয়েছেন সেরা গোলরক্ষক। পিএসজির লেফট-ব্যাক নুনো মেনডেস জিতেজেন সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার।

পিএসজির চার খেলোয়াড় জায়গা করে নিয়েছেন- এমবাপ্পে, লিওনেল মেসি, আশরাফ হাকিমি ও নুনো মেনডেস মৌসুমের সেরা একাদশে ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

টানা চতুর্থবারের মত ফ্রান্সের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন এমবাপ্পে

আপডেট সময় ০৮:৫৬:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৯ মে ২০২৩