ঢাকা ১০:৫১ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চিকিৎসকদের আত্মত্যাগ দেশের জন্য গর্বের বিষয় : স্বাস্থ্যমন্ত্রী শসা চাষে বদলাচ্ছে মাদারগঞ্জের কৃষকের ভাগ্য সোনার মানুষ সেবা সম্মাননা পেলেন জনশক্তির সহকারী পরিচালক ইকরামুন নাহার অবৈধভাবে বালু উত্তোলন : বকশীগঞ্জে ড্রেজার, ডিজেল ইঞ্জিন জব্দ ডিবির অভিযানে ডলার প্রতারক চক্রের সদস্য আটক বকশীগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৫০ শিক্ষার্থী পেল শিক্ষা উপকরণ মাদারগঞ্জে জীবন্ত পাখি খাদক সাদুল্লাহ গ্রেপ্তার ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জামালপুরে এডিপির উদ্যোগে শিশু অধিকার সপ্তাহ উদযাপিত জামালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জামালপুরে কৃষি বিষয়ক কর্মশালার সমাপনী

কৃষি বিষয়ক কর্মশালার সমাপনীতে অতিথি ও অংশগ্রহণকারীবৃন্দ। ছবি: তানভীর আহমেদ হীরা

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: দেশের ৪র্থ শিল্প বিপ্লবের সাথে সমন্বয় করে জামালপুরে কৃষি খাতকে এগিয়ে নিতে, উৎপাদন খরচ কমানোর জন্য আধুনিক কৃষি যান্ত্রিকীকরণে, কৃষকদের আগ্রহী করার লক্ষ্যে জামালপুরে আঞ্চলিক কৃষি গবেষণা- সম্প্রসারণ পর্যালোচনা বিষয়ক দুইদিনব্যাপী কর্মশালার সমাপনী হয়েছে।

২৩ মে বিকেলে জামালপুর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের উদ্যোগে আঞ্চলিক কৃষি গবেষণা মিলনায়তনে কৃষি কর্মশালার সমাপনী হয়।

আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মঞ্জুরুল কাদিরের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন গাজীপুর তৈলবীজ গবেষণা কেন্দ্রের পরিচালক ড. মো. তারিকুল ইসলাম, ময়মনসিংহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ সুশান্ত কুমার প্রামাণিক, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় বিশ্বাসসহ আরও অনেকে। এছাড়াও কর্মশালায় উপস্থিত ছিলেন জেলা কৃষি অফিসের সকল কর্মকর্তারা।

এসময় বক্তারা বলেন, জামালপুর ও শেরপুর জেলায় শতকরা ৪২ ভাগ চরাঞ্চলসহ বেশ কিছু জমি রয়েছে। সেখানে সঠিকভাবে কৃষি উৎপাদনে উচ্চ ফলনশীল বীজ, আধুনিক চাষ পদ্ধতি ব্যবহার করে, এই অঞ্চলের কৃষি বিপ্লব ঘটাতে হবে। কৃষকবান্ধব লাভজনক ফসল উৎপাদন করে, কৃষকদের উদ্বুদ্ধ করতে হবে। এছাড়াও কৃষি জমির উপর ভিত্তি করে ফসল ফলানোর প্রতি আলোকপাত করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চিকিৎসকদের আত্মত্যাগ দেশের জন্য গর্বের বিষয় : স্বাস্থ্যমন্ত্রী

জামালপুরে কৃষি বিষয়ক কর্মশালার সমাপনী

আপডেট সময় ১০:৫০:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মে ২০২৩