ঢাকা ০৮:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায় ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে : প্রধানমন্ত্রী শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই করতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির জামালপুরে রেমিট্যান্স ব্যবস্থাপনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ উদ্বোধন ফলবান কলাগাছ কর্তনের ন্যায্য বিচার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত মাদারগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত মাদারগঞ্জে ছাগল-ভেড়ার পিপিআর রোগ নির্মূলে টিকাদান কর্মসূচি শুরু প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী

জামালপুরে ক্যান্সার রোগীরা পেল সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অনুদানের চেক

রোগীদের মাঝে চেক বিতরণ করেন জেলা প্রশাসক শ্রাবস্তী রায়। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম : জামালপুর জেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সমাজসেবা অধিদপ্তর বাস্তবায়িত ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়।

জামালপুর পৌরসভায় অবস্থানকারী ১৭ জন আক্রান্ত ব্যক্তির মাঝে মোট আট লাখ ৫০ হাজার টাকা বিতরণ করা হয়। প্রত্যেক রোগীকে দেওয়া হয় ৫০ হাজার টাকা করে। ১৭ মে এই অনুদান দেওয়া হয়। সমাজকল্যাণ মন্ত্রণালয় প্রতিবছরই এ ধরনের দুরারোগ্য ব্যক্তিদের মাঝে চিকিৎসার জন্য আর্থিক অনুদান দিয়ে আসছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা প্রশাসক শ্রাবস্তী রায়। জেলা সমাজসেবা কার্যালয়, জামালপুরের উপ-পরিচালক রাজু আহমেদসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন শহর সমাজসেবা কর্মকর্তা ফারুক মিয়া।

এ সময় জেলা প্রশাসক শ্রাবস্তী রায় বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সকল মানুষের উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় দুরারোগ্য রোগে আক্রান্ত রোগীদের আর্থিক অনুদান দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

অনুষ্ঠানে আসা সহায়তা গ্রহণকারীরা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে দোয়া কামনা করে তাদের অনুভূতি ব্যক্ত করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায়

জামালপুরে ক্যান্সার রোগীরা পেল সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অনুদানের চেক

আপডেট সময় ০৭:৪০:৫২ অপরাহ্ন, বুধবার, ১৭ মে ২০২৩