ঢাকা ০২:০১ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী চরযথার্থপুর দাখিল মাদরাসার দপ্তরীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত মাদারগঞ্জে আগুনে পুড়ল ৪ গরু, দগ্ধ আরও দুটি প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা

নরুন্দি রেলস্টেশনে সকল ট্রেনের যাত্রা বিরতির দাবিতে রেলপথ অবরোধ

রেললাইনের স্লিপার ফেলে নরুন্দিতে রেলপথ অবরোধ। ছবি : মাহমুদুল হাসান মুক্তা

মাহমুদুল হাসান মুক্তা, নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম : জামালপুর-ময়মনসিংহ-ঢাকা রেলপথে জামালপুর সদরের নরুন্দি রেলস্টেশন পুনরায় চালু এবং এই স্টেশনে আন্তঃনগর যমুনা এক্সপ্রেস ট্রেনসহ সকল ট্রেনের যাত্রা বিরতির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে স্থানীয় এলাকাবাসী ও সাধারণ যাত্রীরা। ১৭ মে সকালে নরুন্দি রেলওয়ে যাত্রী কল্যাণ সমিতি এ কর্মসূচির আয়োজন করে।

জানা গেছে, লোকবলের অভাবে দীর্ঘদিন ধরে জামালপুর-ময়মনসিংহ-ঢাকা রেলপথের নরুন্দি রেলস্টেশনটি বন্ধ রয়েছে। এই স্টেশনে কোনো ট্রেনের যাত্রাবিরতি নেই। নরুন্দি রেলওয়ে যাত্রী কল্যাণ সমিতির উদ্যোগে ১৭ মে সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত রেলপথ অবরোধ চলাকালে জামালপুর-ময়মনসিংহ রেলপথের সকল ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে ঢাকা থেকে জামালপুরগামী দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনটি নরুন্দি রেলস্টেশনে আটকা পড়ে। এছাড়াও পিয়ারপুর রেলস্টেশনে আন্ত:নগর তিস্তা এক্সপ্রেস, ময়মনসিংহ রোড স্টেশনে জামালপুর এক্সপ্রেস, নান্দিনা স্টেশনে ২৫৬ নম্বর লোকাল ও জামালপুর রেলস্টেশনে ২৫৪ নম্বর লোকাল ট্রেন আটকা পড়ে। প্রায় সাড়ে ৪ ঘণ্টা ধরে রেলপথ অবরোধ করে রাখায় বিভিন্ন স্টেশনে কয়েক হাজার যাত্রী চরম দুর্ভোগে পড়েন।

নরুন্দি রেলস্টেশন চালু করার দাবিতে সমাবেশ। ছবি : বাংলারচিঠিডটকম

অবরোধের সময় নরুন্দি রেলস্টেশন কার্যক্রম চালু করা এবং স্টেশনে আন্তঃনগর যমুনা এক্সপ্রেস ট্রেনসহ অন্যান্য ট্রেনের যাত্রা বিরতির দাবি জানিয়ে সমাবেশে বক্তব্য রাখেন নরুন্দি ইউপি চেয়ারম্যান মো. লুৎফর রহমান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান কাজী মসিউর রহমান, নরুন্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাজমুল হক ও সাধারণ সম্পাদক ভুট্টু প্রমুখ।

খবর পেয়ে জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটুস লরেন্স চিরান ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারীদের দাবির বিষয়ে রেলওয়ের উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলে বেলা আড়াইটার দিকে আন্দোলন স্থগিত করে রেলপথ অবরোধ তুলে নেন স্থানীয়রা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

নরুন্দি রেলস্টেশনে সকল ট্রেনের যাত্রা বিরতির দাবিতে রেলপথ অবরোধ

আপডেট সময় ০৭:৪৮:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৭ মে ২০২৩