ঢাকা ০৯:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি আইন, ২০২৬ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন শেরপুরে ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে ৩০০ দরিদ্র পরিবার পেল দানের মাঝে আনন্দ : মানবতার অনন্য দৃষ্টান্ত জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর জাতীয় মৎস্য পক্ষ : জামালপুরে বর্ণাঢ্য আলোচনা সভা, শোভাযাত্রা দশানী নদীর ভাঙনে হুমকির মুখে সাজেলের চর বাজার, সেতু খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : ফিরোজ মিয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : সরিষাবাড়ীতে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে : প্রধানমন্ত্রী

জামালপুরে বজ্রপাতে ও বটগাছ চাপায় দু’জন নিহত

ঝড়ে নিহত ব্যবসায়ী সুজন মিয়া। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম : জামালপুর জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে ১৭ মে সকালে সদরের নরুন্দিতে ধানকাটার সময় বজ্রপাতে কৃষক উসমান গনি (২৫) এবং ১৬ মে রাতে জেলার মেলান্দহ উপজেলার দুরমুঠ ইউনিয়নের আমবাড়িয়া এলাকায় বটগাছ উপড়ে দোকানচাপায় দোকান মালিক সুজন মিয়ার (৩৫) মর্মান্তিক মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ১৭ মে সকাল সাড়ে ৮টার দিকে কালবৈশাখী ঝড়ের সময় জামালপুর সদর উপজেলার নরুন্দি উনিয়নের বিলপাড়া গ্রামের কৃষক উসমান গনি তাদের বাড়ির পাশে ধান কাটার কাজ করছিলেন। এ সময় আকস্মিক তার ওপর বজ্রপাত হলে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে সেখান থেকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি।

স্থানীয় নরুন্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. লুৎফর রহমান এ প্রতিবেদককে জানান, আকস্মিক বজ্রপাতে নিহত কৃষক উসমান গনি নরুন্দি বিলপাড়া গ্রামের কৃষক শহীদুল ইসলামের ছেলে। তার মৃত্যুতে পরিবারে শোকের মাতম চলছে।

অপরদিকে, ১৬ মে রাত ১০টার দিকে জেলার মেলান্দহ উপজেলার দুরমুঠ ইউনিয়নের আমবাড়িয়া এলাকায় কালবৈশাখী ঝড়ে বটগাছ উপড়ে দোকানচাপায় সুজন মিয়া (৩৫) নামে একজন ব্যবসায়ী ঘটনাস্থলেই মারা গেছেন। ঝড়ের সময় তিনি নিজের মনোহারী দোকানের ভেতরে ছিলেন। দোকানের পাশে বটগাছটি তার দোকানের ওপর পড়ে দোকানঘর ভেঙে গিয়ে ভেতরে চাপা পড়েছিলেন তিনি।

পরে মেলান্দহ উপজেলা ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয়দের সাথে নিয়ে রাত ১২টার দিকে সেখান থেকে সুজন মিয়ার মরদেহ উদ্ধার করে পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করেন। নিহত সুজন মিয়া স্থানীয় আমবাড়িয়া গ্রামের সুজা মিয়ার ছেলে।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন এই মর্মান্তিক ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন

জামালপুরে বজ্রপাতে ও বটগাছ চাপায় দু’জন নিহত

আপডেট সময় ০৭:৩৫:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৭ মে ২০২৩