ঢাকা ১০:০৯ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বকশীগঞ্জের লাউচাপড়া পর্যটন কেন্দ্রের উন্নয়নে কনসালটেন্ট সভা অনুষ্ঠিত কুলকান্দিতে ইউনিয়ন বিএনপিরকর্মী সমাবেশ অনুষ্ঠিত স্থানান্তরের আবেদন নেই : জাল কাগজে বদলে গেল সম্ভাব্য মেম্বার প্রার্থীর ভোটার এলাকা জামালপুরে রোটারি ক্লাবের উদ্যোগে মাদকবিরোধী শোভাযাত্রা অনুষ্ঠিত বকশীগঞ্জে ইউএনও’র অভিযানে ২৩ বস্তা সার জব্দ বীর মুক্তিযোদ্ধা আহসানুল করিমের দাফন সম্পন্ন, দেওয়া হয় রাষ্ট্রীয় সম্মান স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের অপরাধে যুবকের কারাদণ্ড দেওয়ানগঞ্জে নদী থেকে শিশুর গলিত মরদেহ উদ্ধার ডেঙ্গু রোগীদের মশারি দিলেন যুবদলনেতা সোহেল রানা খান মাদারগঞ্জে ফ্রিজে ৪০ কেজি পচা মাংস, ব্যবসায়ীকে জরিমানা

বাবরের বিশ্বরেকর্ড

বাংলারচিঠিডটকম ডেস্ক : ওয়ানডেতে দ্রুততম ৫ হাজার রানের বিশ্বরেকর্ড গড়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।

৫ মে করাচিতে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের চতুর্থ ওয়ানডেতে ক্যারিয়ারের ৯৭তম ইনিংসে ৫ হাজার রান পূর্ণ করেন বাবর।

এতদিন এই বিশ্ব রেকর্ডের মালিক ছিলেন দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা। ২০১৫ সালে ডারবানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ক্যারিয়ারের ১০১তম ইনিংসে ওয়ানডেতে দ্রুততম ৫ হাজার রান করেছিলেন আমলা। আট বছর পর আমলাকে সরিয়ে বিশ্ব রেকর্ডের মালিক হলেন বাবর।

নিউজিল্যান্ডের বিপক্ষে চতুর্থ ওয়ানডে খেলতে নামার আগে বাবরের পরিসংখ্যান ছিলো ৯৮ ম্যাচের ৯৬ ইনিংসে ৪৯৮১ রান। ৫ হাজার রানের ক্লাবে প্রবেশ করতে ১৯ রান প্রয়োজন ছিলো বাবরের।

টস হেরে প্রথমে ব্যাট করতে নামা পাকিস্তানের ইনিংসের ১৭তম ওভারের প্রথম বলে ১ রান নিয়ে ওয়ানডেতে ৫ হাজার পূর্ণ করেন বাবর।

আপলোডকারীর তথ্য

বকশীগঞ্জের লাউচাপড়া পর্যটন কেন্দ্রের উন্নয়নে কনসালটেন্ট সভা অনুষ্ঠিত

বাবরের বিশ্বরেকর্ড

আপডেট সময় ০৭:৫৭:০০ অপরাহ্ন, শুক্রবার, ৫ মে ২০২৩