ঢাকা ১২:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুখাদ্যে চিনির বদলে অ্যাসপারটেম, বিটা-ক্যারোটিনের বদলে বস্ত্রের রং প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে মারধর, স্বর্ণের চেইন ছিনতাই, সংবাদ সম্মেলনে অভিযোগ করলেন বাবা-মা বাংলাদেশ বাউল সমিতির কেন্দ্রীয় কমিটিতে স্থান পেলেন সাংবাদিক মাসুদুর রহমান মেলান্দহে দুটি ইটভাটায় চার লাখ টাকা জরিমানা নকলায় পুলিশের চেক পোস্টে ভারতীয় মদ জব্দ দেওয়ানগঞ্জে নাশকতার মামলায় গ্রেপ্তার ২ জামালপুরে মৎস্যজীবীদলের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী নতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে : শ্রমমন্ত্রী

যুক্তরাষ্ট্রে ধূলি ঝড়ে গাড়ি দুর্ঘটনায় ৬ জন নিহত

বাংলারচিঠিডটকম ডেস্ক : যুক্তরাষ্ট্রের একটি মহাসড়কে ১ মে দুর্ঘটনায় কমপক্ষে ছয়জন নিহত হয়েছে। ওই মহাসড়ক বরাবর ধূলি ঝড়ের কারণে চালকরা সামনে দেখার ক্ষেত্রে সমস্যায় পড়ায় এসব দুর্ঘটনা ঘটে। ধূলি ঝড়ের সময় প্রায় ১শ’টি যানবাহন দুর্ঘটনার কবলে পড়ে। পুলিশ এ কথা জানিয়েছে।

ইলিয়ন রাজ্য পুলিশের এক বিবৃতিতে বলা হয়, ‘প্রবল বাতাসের কারণে মহাসড়ক ধূলিকণায় ছেয়ে যাওয়ায় যুক্তরাষ্ট্রের মধ্যপশ্চিমাঞ্চলীয় এ রাজ্যে ৩০ বাণিজ্যিক যানবাহনসহ ৪০-৬০টি যাত্রীবাহী গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে।’

বিবৃতিতে আরো বলা হয়, সকাল ১০টার দিকে এসব দুর্ঘটনার সময় দু’টি ট্রাকে আগুন ধরে যায়। ইন্টারস্টেট ৫৫’র দুই মাইলের মধ্যে এসব দুর্ঘটনা ঘটে। সড়কটি শিকাগো এবং সেন্ট লুইসের মতো শহরগুলোকে সংযুক্ত করেছে।

পুলিশ জানায়, এসব দুর্ঘটনায় ৩০ জনেরও বেশি আহত হয়েছে। তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।

এ ধূলি ঝড়ে ওই মহাসড়কে এমন অবস্থার সৃষ্টি হয় যে কিছু ক্ষেত্রে সামান্য দূরত্বেও দেখা যাচ্ছিল না।

২০২১ সালে যুক্তরাষ্ট্রের উটাহে একই ধরনের ঝড়ের কারণে দুর্ঘটনায় আটজন প্রাণ হারায়। তখন ওই ঝড়ে ২২টি গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছিল।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিশুখাদ্যে চিনির বদলে অ্যাসপারটেম, বিটা-ক্যারোটিনের বদলে বস্ত্রের রং

যুক্তরাষ্ট্রে ধূলি ঝড়ে গাড়ি দুর্ঘটনায় ৬ জন নিহত

আপডেট সময় ০৫:১৫:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মে ২০২৩