ঢাকা ০৭:১২ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জামালপুরে এডিপির উদ্যোগে শিশু অধিকার সপ্তাহ উদযাপিত জামালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার প্রস্তাবিত জায়গায় ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের দাবিতে মানববন্ধন ইসলামপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ চলছে, প্রথম ধাপে ৩ ইউনিয়ন নকলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে দুর্যোগ মোকাবিলাবিষয়ক মহড়া অনুষ্ঠিত শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন দায়সারাভাবে মাদারগঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালনের অভিযোগ

আবারো নৌকায় ভোট দিয়ে দেশ ও জাতির উন্নয়ন অব্যাহত রাখতে হবে : ধর্ম প্রতিমন্ত্রী

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। ছবি: বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলাল বলেছেন, দেশ ও জাতির উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনার নেতৃত্বে আবারো সরকার গঠনের সুযোগ দিতে হবে।

প্রতিমন্ত্রী জামালপুরের ইসলামপুর উপজেলার গোয়ালের চর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে সভুকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ২৮ এপ্রিল মতবিনিময় সভায় এসব কথা বলেন।

তিনি বলেন, আজকে সেই বিএনপি ভোট নিয়ে কথা বলে। যে বিএনপির নেত্রী খালেদা জিয়া নিজে তাচ্ছিল্য করে বলেছিল ‘পাগল আর শিশু ছাড়া কেউ নিরপেক্ষ নেই।’ তারাই আবার নিরপেক্ষ র্নিদলীয় তত্ত্বাবধায়ক সরকার দাবি করছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশে ব্যাপক উন্নয়ন হচ্ছে। আওয়ামী লীগ সরকার দীর্ঘমেয়াদি ডেল্টা-২১০০ পরিকল্পনা গ্রহণ করেছে। সেভাবে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। সেই ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।

ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জয়নাল আবেদীনের সভাপতিত্বে এতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইনজীবী আব্দুস সালাম, সহ-সভাপতি আব্দুর রাজ্জাক লাল মিয়া, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, কৃষি বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম শিবলী, উপ-দপ্তর সম্পাদক অংকন কর্মকার, ত্রাণ সম্পাদক সালাউদ্দিন শাহ, জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম চান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাও. মোশারফ হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আবারো নৌকায় ভোট দিয়ে দেশ ও জাতির উন্নয়ন অব্যাহত রাখতে হবে : ধর্ম প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৭:৩৭:৪০ অপরাহ্ন, শনিবার, ২৯ এপ্রিল ২০২৩