ঢাকা ০৩:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চার দিনের সরকারি সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী ২০২৭ শিক্ষাবর্ষের জন্য চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির নতুন ৪ বইয়ের অনুমোদন বাংলাদেশে ফ্যাসিস্ট বা পলাতক অপরাধীকে কোন অপতৎপরতা চালানোর সুযোগ দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী ইমামের যাবজ্জীবন কারাদণ্ড ডিবির অভিযান : বকশীগঞ্জে ২১৭ বোতল ভারতীয় মদ মোটরসাইকেলসহ গ্রেপ্তার ৫ ইসলামপুর প্রেসক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচন ১৪ নভেম্বর দারিদ্রের বিরুদ্ধে যুদ্ধজয়ের পথে একজন শারমিনের গল্প শেরপুরে দেশি কড়ি কাইট্টা উদ্ধার, অবমুক্ত জামালপুরে দোকান মালিক সমিতির পরামর্শ সভা অনুষ্ঠিত ট্রাম্পের ‘বিশৃঙ্খলা ও নিষ্ঠুরতার’ সমালোচনা করলেন ওবামা

আলাবামায় জন্মদিনের উৎসবে গুলি হামলায় নিহত ৪, আহত ২৮

বাংলারচিঠিডটকম ডেস্ক : আলাবামায় একটি জন্মদিনের অনুষ্ঠানে শনিবার রাতে বন্দুকধারীর গুলিতে ৪ জন নিহত ও ২০ জনেরও বেশি আহত হয়েছে। হতাহতদের বেশিরভাগই কিশোর। কর্মকর্তারা বলেছেন,এটি আমেরিকায় বন্দুকের গুলিতে সর্বশেষ সহিংস ঘটনা।

স্থানীয় সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, রাজ্যের রাজধানী মন্টগোমারির উত্তর-পূর্বে ছোট শহর ডেডেভিলে একটি ডান্স স্টুডিওতে এক সুইট সিক্সটিন পার্টিতে গুলি চালানো হয়। খবর এএফপি’র।

আলাবামার আইন প্রয়োগকারী এজেন্সির (এএলইএ) মুখপাত্র সার্জেন্ট জেরেমি বারকেট রোববার সাংবাদিকদের বলেন, ‘এই ঘটনায় দুঃখজনকভাবে চারজন প্রাণ হারিয়েছে এবং বিপূল সংখ্যক আহত হয়েছে।’

তিনি পরে উল্লেখ করেছেন যে ২৮ জন আহত হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

কিন্তু কীভাবে গুলি হামলাটি চালানো হয়েছিল বা কেন সে সম্পর্কে বার্কেট আর কোনও বিশদ বিবরণ দেয়নি।

প্রায় ৩,০০০ বাসিন্দার ছোট সম্প্রদায় সম্পর্কে অ্যালেন বলেন, ‘সবাই শোকাহত।’

প্রেসিডেন্ট জো বাইডেনকে বন্দুক হামলা সম্পর্কে জানানো হলে, তিনি বলেন, বন্দুক সহিংসতায় নিহত তরুণ আমেরিকানদের জন্য জাতি আবার শোকাহত।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চার দিনের সরকারি সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

আলাবামায় জন্মদিনের উৎসবে গুলি হামলায় নিহত ৪, আহত ২৮

আপডেট সময় ০৮:৩১:১০ অপরাহ্ন, সোমবার, ১৭ এপ্রিল ২০২৩