ঢাকা ১২:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে জামালপুরে প্রাক্তন সৈনিকদের আলোচনা সভা অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে মৎস্যজীবী দলের বিক্ষোভ মিছিল ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা উপলক্ষ্যে রাষ্ট্রপতির বাণী মাদক সেবন সংরক্ষণের দায়ে ৩ যুবকের কারাদণ্ড জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা জামালপুরে নারী উদ্যোক্তাকে মারধর, হামলাকারীদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে উদ্বোধন হলো টার্ফ এন্ড ক্যাফে জামালপুরে বিশ্ব শিশু অধিকার দিবস পালিত

ইসলামপুরে কবর থেকে আবারো কঙ্কাল চুরি

সিরাজাবাদ কেন্দ্রীয় কবরস্থান। ছবি:বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের ইসলামপুরে আবারো করবস্থান থেকে ২টি কঙ্কাল চুরি হয়েছে। ১০ এপ্রিল রাতের কোনো এক সময় কবরস্থানে এই চুরির ঘটনা ঘটে।

জানা গেছে, উপজেলার পলবান্ধা ইউনিয়নের সিরাজাবাদ কেন্দ্রীয় কবরস্থান থেকে কঙ্কালগুলো চুরি হয়।

পলবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান কমল জানান, সকালে স্থানীয়দের কাছে খবর পেয়ে কবরস্থানে গিয়ে দেখি ২টি কবর খোলা অবস্থায় আছে, কবরে কঙ্কাল নেই। রাতের যেকোন সময়ে দুর্বৃত্তরা কঙ্কালগুলো চুরি করে নিয়ে গেছে।

দ্রুত ঘটনার তদন্ত করে কঙ্কাল চুরির সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান স্থানীয়রা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হাসান রুমান বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

উল্লেখ্য, এর আগেও উপজেলার নটারকান্ধা, গুঠাইলসহ বিভিন্ন কবরস্থান থেকে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী

ইসলামপুরে কবর থেকে আবারো কঙ্কাল চুরি

আপডেট সময় ০৮:৩৫:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩